খাতায় কলমে দারুণ দল নিয়েও গত বছর একটাও ট্রফি শিকেয় ছেঁড়েনি। কিন্তু এবার ক্রোমার হাত ধরে সিকিম গোল্ড কাপ জিতে ট্রফির মুখ দেখল মোহনবাগান। এদিন গ্যাংটকে সিকিম গভর্নর্স গোল্ড কাপের ফাইনালে মোহনবাগানের মুখোমুখি ছিল কাস্টমস। খেলা শুরুর ৬ মিনিটের মাথায় কাস্টমসের জালে বল জড়িয়ে সবুজ মেরুনকে ১-০ গোলে এগিয়ে দেন মোহন শিবিরের বিদেশি স্ট্রাইকার ক্রোমা। এরপর পুরো খেলায় মোহনবাগান একগুচ্ছ সুযোগ তৈরি করলেও তাতে লাভের লাভ কিছু হয়নি। ফিনিশিং টাচের অভাবে কাস্টমসের গোলমুখ খুলতে ব্যর্থ হন মোহন স্ট্রাইকাররা। ফলে খেলার শেষে সেই শুরুর করা ১ গোলেই জয় ছিনিয়ে নেয় মোহন বাগান।
গ্যাংটকে মোহনবাগানের হাতে ট্রফি তুলে দেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। এদিন সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জেরে মোহনবাগান দশমবার এই ট্রফি ঘরে তুলল।
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…