Sports

৪-০ গোলে শিবাজিয়ান্সদের হারিয়ে ফেড কাপ শুরু করল মোহনবাগান

শিবাজিয়ান্সদের সহজে হারিয়ে নিজেদের ফেড কাপ যাত্রা শুরু করল মোহনবাগান। প্রথম ম্যাচে চার্চিলের সঙ্গে ড্র করে কিছুটা হলেও ব্যাকফুটে ফেডারেশন কাপে পথ চলা শুরু করেছে কলকাতার আর এক বড় ক্লাব ইস্টবেঙ্গল। সবুজ মেরুন কিন্তু শুরুর ম্যাচে শিবাজিয়ান্সদের ৪-০ গোলে গো হারান হারিয়ে তাদের যাত্রার গতির আভাস দিয়ে রাখল। সোমবার সন্ধেয় কটকের বারাবটি স্টেডিয়ামে গোটা ম্যাচেই নিজেদের দাপট বজায় রাখে গতবারের ফেড কাপ বিজেতা মোহনবাগান। গোটা ম্যাচে কোনও সময়েই মাথা চাড়া দিতে পারেনি পুনের শিবাজিয়ান্সরা। ম্যাচের প্রথম গোলটি আসে বলবন্তের পা থেকে ২৪ মিনিটের মাথায়। প্রথমার্ধে ১-০-তে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচের ওপর দখল অনেকটাই বাড়ায় সবুজমেরুন। ফলও মেলে। ৬৫ মিনিটের মাথায় ড্যারেল ডাফির গোলে ব্যবধান বাড়ায় মোহনবাগান। এর ঠিক ৬ মিনিট পর ফের গোল। এবার ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পান বলবন্ত সিং। মোহনবাগান এগিয়ে যায় ৩-০-তে। অতিরিক্ত সময়ের খেলায় ৯২ মিনিটের মাথায় চতুর্থ গোলটি আসে জেজে-র পা থেকে। শিবাজিয়ান্সদের হারিয়ে গ্রুপ-বি-র মাথায় চলে এল মোহনবাগান।

 

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026