Sports

গোলশূন্য মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচ

অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুর মাঠে খেলতে নেমে ৯ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন মোহনবাগানের শুভাশিস বোস। খেলার ৬৯ মিনিটে ফের হলুদ কার্ড দেখায় শুভাশিসকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় লাল কার্ড দেখে। ম্যাচের বাকি অংশটা ১০ জনেই খেলতে হয় মোহনবাগানকে। সে সময় বার বার মোহন গোলে আক্রমণ হানে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। ১১ জনে খেলার সুযোগ পুরোদমে কাজে লাগিয়ে মোহনবাগানের গোলে বল জড়াতে কোনও সুযোগ হাতছাড়া করেনি তারা। কিন্তু গোলটা বাদ দিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এদিন খেলার শুরু থেকেই ছন্দে ছিল সঞ্জয় সেনের ছেলেরা। বার বার বেঙ্গালুরুর বক্সে হানা দিলেও গোলের মুখ খুলতে পারেননি সনি নর্ডি, ডাফি,কাতসুমিরা। দ্বিতীয়ার্ধেও মোহন আক্রমণ বজায় ছিল। তবে ৬৯ মিনিটে ১০ জন হয়ে যাওয়ার পর রক্ষণেই বেশি জোড় দিতে হয় মোহনবাগানকে। যদিও একটা ফ্রি কিক থেকে কাতসুমি বেঙ্গালুরুর জালে বল জড়ালেও রেফারি তা নাকচ করে দেন। বরং বেঙ্গালুরুর গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে ধাক্কা মারার জন্য হলুদ কার্ড দেখতে হয় কাতসুমিকে। এই ম্যাচের পর লিগ টেবিলে ১২ ম্যাচ খেলে ৩ নম্বর জায়গায় মোহনবাগান। ১ নম্বরে আইজল ও ২ নম্বরে ইস্টবেঙ্গল।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026