Sports

চেন্নাইকে হারিয়ে সবুজ-মেরুন এখন অশ্বমেধের ঘোড়া

ঘরের মাঠ হোক বা অ্যাওয়ে, কোথাওই যে তাদের রোখা কঠিন তা এদিন পরিস্কার করে দিল সঞ্জয় সেনের ছেলেরা। দলে সনি নর্ডি যে কত বড় শক্তি তারও এদিন প্রমাণ দিয়েছেন তিনি। আই লিগে নবাগত দল চেন্নাই এফসির বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নেমে পেনাল্টি পায় মোহনবাগান। বাগানের হয়ে পেনাল্টি নিতে যান সনি। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়। এরপরই একটা হতাশা পেয়ে বসে জেতাটা অভ্যাসে পরিণত হওয়া মোহন অনুরাগীদের। কিন্তু সনি হারবার পাত্র নন। হাফ টাইমে ঠান্ডা মাথার সঞ্জয় সেন হাইতির এই স্টারকে কী বুঝিয়েছিলেন তা জানা না থাকলেও দ্বিতীয়ার্ধে মোহনবাগানের জন্য একটা গোল করা এবং আরও একটা গোল করানোয় সনির প্রচ্ছন্ন হাত ছিল। যা কার্যত মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত রাখল। খেলার প্রথমার্ধে মোহনবাগানের পেনাল্টি নষ্ট ছাড়া খেলায় তেমন কোনও উত্তেজনা ছিলনা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই ৫২ মিনিটের মাথায় মোহন জালে বল ঢুকিয়ে দেয় চেন্নাই। এক গোলে পিছিয়ে পড়েন সনি-ডাফিরা। কিন্তু তার ৪ মিনিট পরেই গোল শোধ করে দেন জেজে। ম্যাচের ৭৭ মিনিটের মাথায় শাপমোচন করেন সেই সনি। প্রথমার্ধে পেনাল্টি হাতছাড়া হওয়ার দুঃখ জয়সূচক গোলে পূরণ করে দেন তিনি।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026