Sports

মিনার্ভাকে উড়িয়ে ৪-০-এ জয় মোহনবাগানের

মোহনবাগান এখন অশ্বমেধের ঘোড়া। আইলিগের শুরু থেকেই দল যা ভেল্কি দেখাতে শুরু করেছে তাতে এই ধারা অব্যাহত থাকলে আইলিগের শীর্ষ বিন্দুটা ধরে রাখা খুব শক্ত হবে না। পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ জয়ের পর মঙ্গলবার রবীন্দ্র সরোবরে ঘরের মাঠে একতরফা দাপট দেখাল সঞ্জয় সেনের ছেলেরা। গোলের মালা পরিয়ে পঞ্জাবের অপেক্ষাকৃত দুর্বল দল মিনার্ভাকে বাড়ি পাঠাল তারা। খেলার ফল ৪-০। স্কটিশ স্ট্রাইকার ডারেল ডাফি আর জেজে ২টো করে গোল পেয়েছেন। তবে নিজে গোল না পেলেও সাজিয়ে দিয়েছেন হাইতির ছেলে সনি। সনি নর্ডি না থাকলে এতগুলো গোল নাও হতে পারত বলে মেনে নিচ্ছেন ফুটবল বোদ্ধারা। এদিন গোল করা শুরু করেন ডাফি। তারপর একে একে গোল আসতে থাকে বাগানের ঝুলিতে। অন্যদিকে মিনার্ভাকে এদিন অনেকটাই নিষ্প্রভ দেখিয়েছে। প্রতিপক্ষ দুর্বল জেনেও কিন্তু এদিন দলে কোনও আপোষ করেননি সঞ্জয়। পুরো পয়েন্ট ঘরে তোলায় যাতে কোনও ফাঁক না থাকে তাই নামিয়েছিলেন ৪ বিদেশি ফুটবলারকে। যার ফলও হাতে গরম পেয়েছে কলকাতার এই ঐতিহ্যবাহী দল। আইলিগে এখনও পর্যন্ত ৩টে ম্যাচ খেলে পুরো পয়েন্ট দখলে রেখেছে সবুজ-মেরুন। লিগ টেবিলের শীর্ষস্থানটাও তাদেরই দখলে। সামনের দুটো খেলাই অ্যাওয়ে ম্যাচ।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026