ঘরে ফিরল ভারতসেরা মোহনবাগান

বৃষ্টি ভেজা বিকেলে আবেগ আর উল্লাসে ভাসল মোহনবাগান তাঁবু। ফেডারেশন কাপ জেতার পর এএফসি কাপের ম্যাচ খেলতে এতদিন বাইরেই ছিল দল। এদিন প্রথম শহরে পা দিল মোহন মহারথীরা। বুধবার বিমানবন্দরে পা দিয়ে সোজা ক্লাব তাঁবুতে হাজির হয় সঞ্জয় সেনের ছেলেরা। সেখানেই ভারতজয়ীদের ক্লাবের তরফ থেকে সম্বর্ধিত করা হয়। মালা পরিয়ে তাঁদের বরণ করে নেন ক্লাব কর্তারা। এই সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির হন প্রাক্তন ফুটবলার ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ভারত জয় করে দল ফিরছে শহরে। তাই সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ দুপুর থেকেই চড়ছিল। মোহনবাগান ক্লাবের সামনে জমে যায় পালতোলা নৌকোর অনুরাগীদের ভিড়। শুরু হয় সবুজ আবীর খেলা। সঙ্গে নাচ, গান, হুল্লোড়। দল ক্লাবে নামতেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন তাঁরা। সব মিলিয়ে বুধবারের বিকেলটা একদম অন্য মেজাজে কাটাল মোহনবাগান শিবির।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026