সামনেই শ্রীলঙ্কা সফর। তার আগে যাদবপুরের ফ্ল্যাটে মেয়ে, বউকে একা রেখে যেতে মন চাইছে না ভারতের অন্যতম পেস বোলার মহম্মদ সামির। আশঙ্কা যদি আবার হামলা হয়। তখন তো বাড়িতে তিনি নিজে থাকবেন না! এমনতো অনেকবারই সামি বিদেশে খেলতে গেছেন। তবে এবার এত ভয় কিসের? গত শনিবার রাতের ঘটনাই এর কারণ। রাতে পরিবার নিয়ে বাড়ি ফেরার সময় আবাসনের দরজায় এক মত্ত যুবকের সঙ্গে ঢোকার জায়গা দেওয়া নিয়ে কিঞ্চিত কথা কাটাকাটি হয় সামির। সামির দাবি, এরপর তিনি পরিবার নিয়ে ফ্ল্যাটে চলেও যান। সব মিটে গেছে মনে হলেও মাত্র আধঘণ্টা পর বুঝতে পারেন কিছুই মেটেনি। আচমকা ফ্ল্যাটের দরজায় দুমদুম শব্দ। ৩ মত্ত যুবক এলোপাথাড়ি লাথি মারতে থাকে ফ্ল্যাটের দরজায়।
দ্রুত যাদবপুর থানায় খবর দেন সামি। এসে পৌঁছয় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অভিযুক্ত ৩ জনকে গ্রেফতারও করা হয়। কিন্তু সেই আতঙ্ক এখনও পিছু তাড়া করছে সামির। পরিবারকে এই অবস্থায় একা ফেলে কিছুতেই শ্রীলঙ্কা যেতে মন চাইছে না ভারতের এই নির্ভরযোগ্য পেসারের। যদি ফের হানা হয় তাঁর বাড়িতে!
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…