সময়টা একেবারেই ভাল যাচ্ছে না মহম্মদ সামির। স্ত্রী হাসিন জাহানের অভিযোগের মধ্যেই দুর্ঘটনার শিকার হলেন ভারতীয় দলের এই পেসার। দুবাইতে টাকা লেনদেনের যে অভিযোগ সামির বিরুদ্ধে তাঁর স্ত্রী করেছিলেন সেই অভিযোগ থেকে তাঁকে তদন্তের পর রেহাই দিয়েছে বিসিসিআই। তারপরই আইপিএলের প্রস্তুতিতে অনুশীলন শুরু করেন সামি। দেরাদুনেই চলছিল অনুশীলন। গত শনিবার তিনি দেরাদুন থেকে দিল্লি যাচ্ছিলেন। রাস্তায় একটি ট্রাক সামির গাড়িতে ধাক্কা মারে। এতে বড় ধরণের ফাঁড়া কাটলেও সামির নাকের কাছে চোট লেগেছে। সেলাইও পড়েছে। তবে চিন্তার কিছু নেই বলেই নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। আপাতত দেরাদুনে বিশ্রাম নিচ্ছেন সামি।
বিভিন্ন মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক, বধূ নির্যাতন, ডিভোর্সের জন্য চাপ, দাদাকে দিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা সহ একাধিক অভিযোগ সামির বিরুদ্ধে এনেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। এই অবস্থায় যথেষ্ট বিপাকে রয়েছেন ভারতের এই পেসার। তারমধ্যেই এই দুর্ঘটনা তাঁর জটিলতা আরও বাড়াল সন্দেহ নেই।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…