Kolkata

ফের বিস্ফোরক দাবি হাসিন জাহানের

প্রতিদিনই মহম্মদ সামির অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন নতুন অভিযোগ সামনে আনছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সোমবার ফের পুলিশের হাতে অন্য এক মহিলার সঙ্গে সামির সম্পর্ক নিয়ে তথ্য তুলে দিলেন তিনি। লালবাজার সূত্রের খবর, হাসিন জাহান এদিন বেশ কিছু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন। সেখানে এক মহিলার সঙ্গে সামির ছবি রয়েছে। রয়েছে কথোপকথনও। হাসিনের দাবি, দক্ষিণ আফ্রিকা সফরের সময়েই সামির সঙ্গে জোহানসবার্গের বাসিন্দা ওই গৃহবধূর সম্পর্ক তৈরি হয়। তাঁরা বিভিন্ন জায়গায় দেখা করেন। একান্তে সময় কাটান। যাতে কেউ বুঝতে না পারে সেজন্য মোবাইলে এক পুরুষের নাম দিয়ে ওই মহিলার ফোন নম্বর সেভ করেছিলেন সামি। সন্দেহ হওয়ায় সেই চ্যাট ঘেঁটেই স্ক্রিনশট তোলেন হাসিন। ফলে এতদিন দেশের বিভিন্ন প্রান্ত হোক বা দুবাইতে বিভিন্ন মহিলার সঙ্গে সামির ঘনিষ্ঠতার কথা সামনে আনার পর এদিন দক্ষিণ আফ্রিকা সফরেও সামির মহিলা সংশ্রবের কথা সামনে আনলেন হাসিন জাহান।

এদিকে এদিনই সামির পরিবারের ৪ সদস্য হাসিন জাহানের সঙ্গে দেখা করে সব মিটমাটের জন্য কলকাতায় আসেন। হাসিনের আইনজীবীর সঙ্গেও তাঁদের কথা হয়। তবে সেই মিটমাট কোথায় গিয়ে দাঁড়াল তা এখনও পরিস্কার নয়। এদিকে এদিনই হাসিন জাহানের অভিযোগক্রমে সামির দুবাই যাওয়া প্রসঙ্গে বিসিসিআইয়ের কাছে বিস্তারিত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা।

News Desk

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026