ভারতীয় পেস তারকা মহম্মদ সামির গাড়ি থেকে যে মোবাইল ফোনটা হাতে পাওয়ার পর তাঁর স্ত্রী হাসিন জাহান একগুচ্ছ দাবি সামনে আনেন। সামির অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক নিয়ে ফেসবুকে পোস্ট করেন। পরবর্তীকালে তিনি মিডিয়ার সামনেও সব খুলে বলেন। ফোন থেকে অনেক প্রমাণ সংগ্রহ করেন। সেই মোবাইল ফোনটি তাঁর গাড়ি থেকে গায়েব দেখেই বদলে যায় সামির ব্যবহার। হাসিন জাহানের দাবি, যে নাকি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করত, সেই শুরু করে খুব ভাল ব্যবহার। পরে অবশ্য শহর ছাড়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন সামি। এমনই অভিযোগ করলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। যিনি কার্যত স্বামী সামির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে হাসিন দাবি করেন, ওই ফোনটা না পাওয়ার পর থেকেই সামি নিজেকে বদলে ফেলেন। তারপরও তিনি সামিকে বোঝানোর চেষ্টা করেছেন। বলেছেন তাঁর দোষ স্বীকার করে কথা দিতে যে তিনি এমন কাজ আর করবেন না। তাঁর স্ত্রীকে যথাযোগ্য সম্মান দিয়ে রাখতে। কিন্তু সামি সেকথায় কর্ণপাত করেননি বলেই দাবি হাসিনের। তাঁর দাবি, তিনি তাঁর আইনজীবীর জুনিয়রকে দিয়েও ফোন করিয়ে সমঝোতায় আসার জন্য সামিকে বলেন। কিন্তু সামি রাজি হননি। তাই এখন আর তিনি সমঝোতার পথে হাঁটতে রাজি নন।
লড়াই অনেক দূর গড়িয়েছে বলে মনে করছেন হাসিন জাহান। এই লড়াইয়ে পুলিশের কাছ থেকে তিনি ভীষণ সাহায্য পাচ্ছেন বলেও এদিন জানিয়েছেন হাসিন। তাঁর আরও মনে হচ্ছে যে এখন যদি তিনি সমঝোতার পথে হাঁটেন তবে দোষ সামির না থেকে তাঁরই ঘাড়ে এসে বর্তাবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…