Sports

একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল সামির, স্বামীর বিরুদ্ধে সোচ্চার স্ত্রী

তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যা কিছু চর্চা চলছে, সবটাই মিথ্যা। তাঁকে বদনাম করার জন্য, তাঁর খেলার ক্ষতির জন্য ষড়যন্ত্র করা হয়েছে। অবশেষে স্ত্রীর যাবতীয় অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন মহম্মদ সামি। এখন ধরমশালায় দেওধর ট্রফির ম্যাচ খেলছেন ভারতীয় ক্রিকেটের এই ফাস্ট বোলার। সামনেই আইপিএলের মহারণ শুরু হতে চলেছে। তার আগেই সামির বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছেন স্ত্রী হাসিন জাহান। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মহিলার ছবি ও ফোন নম্বর পোস্ট করেন তিনি। সেইসব ছবির সাথে জুড়ে দেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারের অনেকগুলি স্ক্রিনশট। সেইসব ছবিতে দেশি-বিদেশি তরুণীদের সঙ্গে সামির কথোপকথনে চাঞ্চল্য পড়ে যায় ভারতীয় ক্রিকেটমহলে।

গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই একের পর এক বোমা ফাটাতে থাকেন হাসিন জাহান। তাঁর সমস্ত অভিযোগ ছিল ভারতীয় ক্রিকেটের স্পিডস্টার তথা তাঁর স্বামী মহম্মদ সামির বিরুদ্ধে। ২০১৪ সালে ভালবেসে সামিকে বিয়ে করেন হাসিন জাহান। তাঁদের ৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। সামির স্ত্রীর দাবি, বিয়ের পরেই স্বামীর আচরণে সন্দেহ হয় তাঁর। দিল্লি ডেয়ারডেভিলস দলের দেওয়া ফোন থেকে একাধিক মহিলার সঙ্গে সামির অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তিনি। এই নিয়ে স্বামীর সাথে আলোচনাও করেন তিনি। অভিযোগ, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেখানেও একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন সামি। এই নিয়ে মুখ খুললে সামি স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ। হাসিন জাহানের আরও অভিযোগ, ছেলের কুকীর্তি ঢাকতে সামিকে মদত দিত তাঁর পরিবার। এরপরেই ধৈর্যের বাঁধ ভাঙে হাসিনের। স্বামীর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার আগে স্বামীর ‘অপকীর্তি’র কথা দুনিয়াকে জানানোর সিদ্ধান্ত নেন তিনি। যাদবপুর থানায় এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন হাসিন জাহান। তবে স্ত্রীর সব অভিযোগ অস্বীকার করেছেন ২৯ বছরের পেস বোলার।

News Desk

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026