Entertainment

প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী মহম্মদ আজিজ

চলে গেলেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র মহম্মদ আজিজ। মৃত্যুকালে ৬৪ বছর বয়স হয়েছিল তাঁর। মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু খবরে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে। জন্ম থেকে শুরু করে সঙ্গীতে জীবন শুরু। সিনেমায় গান গাওয়া। সবই তাঁর কলকাতায়। অশোকনগরের ছেলে মহম্মদ আজিজ ছোট থেকেই ছিলেন মহম্মদ রফির অন্ধ ভক্ত। জীবনের শেষ দিন পর্যন্ত মহম্মদ রফির প্রতি তাঁর শ্রদ্ধা এতটুকু কমেনি। তাঁর গাওয়া গানেও মহম্মদ রফির ছায়া বারবার খুঁজে পাওয়া যায়।

তাঁকে বলিউড চিনল অমিতাভ বচ্চনের মুখে বিখ্যাত গান মর্দ এ টাঙ্গেওয়ালা-র সুরে। মর্দ সিনেমার সেই বিখ্যাত গানের হাত ধরে বলিউডে রাতারাতি খ্যাতি পান মহম্মদ আজিজ। কলকাতা থেকে মুম্বইতে পাকাপাকিভাবে থাকা শুরু করেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। আশির দশকে দাপটের সঙ্গে বলিউডে গান গেয়ে গেছেন তিনি। নব্বইয়ের দশকেও তাঁর গলায় একের পর এক গান হিট। তারপর অবশ্য বলিউডের আর গান গাওয়ার সুযোগ পাননি তিনি। তবে থাকতেন মুম্বইয়েই। সেখানেই এদিন মৃত্যু হল তাঁর। তাঁর সবচেয়ে বেশি গান রয়েছে লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সুরে।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026