Entertainment

ফের লাইভ হল প্রধানমন্ত্রীকে নিয়ে ওয়েব সিরিজ

নির্বাচন চলাকালীন এই ওয়েব সিরিজের ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। ফলে গত ১ মাস এই ওয়েব সিরিজের প্রদর্শন বন্ধ হয়ে যায়। অবশেষে ভোটগ্রহণ পর্ব মিটতে তা ফের চালু হল। ‘মোদী: জার্নি অফ আ কমন ম্যান’ নামে ওয়েব সিরিজটি ফের ফিরল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সিনেমা রিলিজ হওয়ার আগেই তা নির্বাচন কমিশনে ধাক্কা খায়। কমিশন ওই সিনেমাটি রিলিজ হতে দেয়নি। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ওই সিনেমা রিলিজের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু তখনও এই ওয়েব সিরিজটি চলছিল। পরে এটির প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়।

ওয়েব সিরিজটি তৈরি করেছেন ‘ওএমজি-ওহ মাই গড’ সিনেমার পরিচালক উমেশ শুক্লা। যে ৫টি এপিসোড দেখানো হয়ে গিয়েছিল সেগুলি ফের দেখতে পারবেন দর্শকেরা। গত মঙ্গলবার থেকেই এই প্রদর্শন ফিরে এসেছে। এছাড়া আরও ৫টি এপিসোড নতুন দেখতে পাবেন তাঁরা।

গত ২৩ এপ্রিল ৬ ও ৭ নম্বর এপিসোড চালাতে চেয়েছিল নির্মাতা সংস্থা ইরোস। কিন্তু তখনই নির্বাচনের কারণে এই ওয়েব সিরিজে নিষেধাজ্ঞা জারি হয়। ৫টি ভাষায় এই ওয়েব সিরিজ দেখা যাচ্ছে। যার মধ্যে রয়েছে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও গুজরাটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026