Business

দেশবাসীকে জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার’!

ডিসেম্বর পয়লাতেই দেশবাসীকে হ্যাপি নিউ ইয়ার জানাল রিলায়েন্স জিও। বিনা খরচে রিলায়েন্স জিও ব্যবহারের সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত বর্ধিত করল তারা। এদিন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি জানান, রিলায়েন্স জিও-র ওয়েলকাম অফার অনুযায়ী ডিসেম্বরের মধ্যে ‌যাঁরা জিও-র সিম নেবেন তাঁদের ভয়েস কল বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কোনও ব্যয়ভার বহন করতে হবে না। তবে তা প্রযোজ্য হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেই সময়সীমা এবার বাড়ানো হল বলে এদিন ঘোষণা করেন তিনি। মুকেশ জানান, জিও-র সিম নিলে আগামী ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত গ্রাহকদের এক কানাকড়িও খরচ করতে হবে না। একে জিও হ্যাপি নিউ ইয়ার অফার বলে ব্যাখ্যা করেন তিনি। পাশাপাশি তিনি জানিয়ে দেন এখনও পর্যন্ত ‌যাঁরা ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ভয়েস কল বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন জেনে সিম নিয়েছেন তাঁরাও ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যের এই সুযোগ উপভোগ করতে পারবেন।

 

News Desk

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

কর্কট রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026