SciTech

৪ ধামে পৌঁছল ৫জি, কেদারনাথে পেটিএম

পাহাড়ের ওপর ৪ ধামে এবার প্রযুক্তি ও যোগাযোগ আরও শক্তিশালী এক পদক্ষেপ নিল। সেই প্রযুক্তিই আবার পৌঁছে গেল কেদারনাথেও। ভক্তদের দিল নতুন সুবিধা।

ভারতে বছরের প্রায় ৬ মাস ৪ ধাম যাত্রা হয়। যে সময়ে বহু পুণ্যার্থী হিমালয়ের পাহাড়ের ওপর বরফের স্পর্শে থাকা ৪ ধামে হাজির হন। ৪ ধামে পৌঁছনোও সহজ নয়। সহজ নয় সেখান থেকে বাকি দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখা।

ফোন হোক বা ইন্টারনেট, তা সবসময় যে পাওয়া মুশকিল হয় তা এতদিন যাঁরা গেছেন তাঁদের অনেকের জানা। তবে আগামী দিনে সেই সমস্যা হয়তো অনেকটাই মুছে যেতে চলেছে।

কারণ ৪ ধামে এবার পৌঁছে গেল ৫জি পরিষেবা। আর গতির দুনিয়ায় যোগাযোগকে আরও গতিশীল করতে ৫জি পরিষেবা যে কার্যকরি তা নিয়ে প্রশ্ন থাকতে পারেনা।

৪ ধাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী, এই ৪ দেবস্থানেই এবার ভক্তরা উপস্থিত হলে সেখানে ৫জি পরিষেবা পাবেন জিও-র তরফ থেকে। জিও ট্রু ৫জি এখানে চালু হল।

যার উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। ফলে এবার যে ৪ ধাম যাত্রা হতে চলেছে, তাতে ভক্তদের ৫জি গতিতে যোগাযোগ পরিষেবা পেতে সুবিধা হবে।

৪ ধামের অন্যতম ধাম কেদারনাথে আবার পৌঁছে গেল পেটিএম। সেখানে ভক্তরা চাইলে এখন পেটিএম ইউপিআই বা ওয়ালেট মারফত দান প্রদান করতে পারেন। পেটিএম কিউআর কোড মন্দিরের সামনেই থাকছে।

সেই কিউআর কোড স্ক্যান করে যে কোনও ভক্ত চাইলে তাঁর ইচ্ছামত দান করতে পারেন। এবার রুদ্রপ্রয়াগ জেলার পাহাড়ের ওপরও ভক্তরা এই সুবিধা পেয়ে গেলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026