Entertainment

রাজ্যসভা থেকে মিঠুনের ইস্তফা

২০১৪ সালে তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ মনোনীত হন মিঠুন চক্রবর্তী। চলতি বছরে বেশ কয়েকবার পিঠের ব্যথার চিকিৎসায় তাঁকে আমেরিকা যেতে হয়েছিল।

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শারীরিক কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। দলের তরফে তাঁর দ্রুত আরোগ্যও কামনা করা হয়েছে।

২০১৪ সালে তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ মনোনীত হন মিঠুন চক্রবর্তী। চলতি বছরে বেশ কয়েকবার পিঠের ব্যথার চিকিৎসায় তাঁকে আমেরিকা যেতে হয়েছিল। ফলে গত দুটি অধিবেশনে যোগও দিতে পারেননি তিনি।

২০০৯ সালে একটি সিনেমার শ্যুটিং চলাকালীন হেলিকপ্টার থেকে তাঁর ঝাঁপিয়ে পড়ার দৃশ্য ছিল। সেই স্টান্ট তিনি নিজেই দেন। কিন্তু লাফ দিয়ে পড়ার সময় তাঁর পিঠে বড় ধরণের চোট লাগে। তখনকার মত ঠিক হয়ে গেলেও গত এক বছরে সেই ব্যথা ফের চাড়া দেয়। যার জেরে একবছরের মধ্যে দীর্ঘ সময় বিশ্রামে কাটাতে হয় ৬৬ বছরের এই বলিউড তারকাকে।

শারীরিক অবস্থার কারণেই তাঁর রাজ্যসভা থেকে ইস্তফা বলে দলের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত ২০২০ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ পদে থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তীর।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026