Entertainment

ব্যর্থ প্রেমই সব বদলে দিল, সুপারস্টার হওয়ার গল্প বললেন মিঠুন

জীবনের একটি ঘটনা তাঁকে সাধারণ স্টার থেকে সুপারস্টার বানিয়েছিল। এতদিন পর সে কাহিনিই সকলকে খুলে বললেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী।

বলিউডে নিজের জায়গা তৈরি করে সুপারস্টার হয়ে ওঠা বাঙালি মিঠুন চক্রবর্তী অবশ্যই অনেক তরুণের কাছে লড়াইয়ের আর এক নাম। সেই মিঠুন চক্রবর্তী তাঁর জীবনের এমন এক ঘটনার কথা সকলকে জানালেন যা তাঁর মতে তাঁকে সাধারণ স্টার থেকে সুপারস্টার হয়ে ওঠার প্রেরণা দিয়েছিল।

একটি গানের অনুষ্ঠানে হাজির হয়ে মিঠুন সেই প্রতিযোগিতার এক প্রতিযোগী ঋক বসুকে বোঝাতে গিয়ে বলেন, এক সময় তিনি একটি মেয়েকে ভালবেসেছিলেন। কিন্তু একটা সময় পর একদিন সেই মেয়েটি তাঁর সঙ্গে আর দেখা করেননি। সম্পর্ক ভেঙে দেন।

মিঠুনের মতে সে সময় তাঁর হৃদয় ভাঙে। কিন্তু তারপর তিনি তাঁর কাজে আরও মন দেন। একটা হৃদয় ভাঙা সেদিন তাঁকে বরং সাহায্যই করেছিল একজন সাধারণ স্টার থেকে সুপারস্টার হয়ে উঠতে। আর আজ তিনি কোথায় দাঁড়িয়ে আছেন তা সকলের জানা।

মিঠুন আরও বলেন, সেই ঘটনার অনেক দিন পর ফের ট্রেনে সেই মেয়েটিকে তিনি একদিন দেখতে পান। মেয়েটি তাঁকে দেখে লুকোনোর চেষ্টা করছিলেন। কিন্তু মিঠুন তাঁকে দেখতে পেয়ে নিজেই এগিয়ে যান।

মেয়েটিকে জানান, লজ্জা পাওয়ার কিছু নেই। সেদিন তিনি মিঠুনকে ছেড়ে দিয়ে তাঁর উপকারই করেছিলেন। এই কাহিনি বলে মিঠুন ঋককে বলেন, জীবনচক্রে এমন একটা দিন ঠিক আসবে যেদিন যে মেয়ে তোমার হৃদয় ভেঙেছে সে এমন করেই তোমার সামনে এসে পড়বে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026