ছেলে নমশির সঙ্গে মিঠুন চক্রবর্তী, ছবি - আইএএনএস
সিনেমার পর্দায় মিঠুন চক্রবর্তীর অভিনয় এবং অ্যাকশন যেমন মানুষের মন কেড়েছিল, তেমনই মন কেড়েছিল তাঁর নাচের ছন্দ। ডিস্কো ড্যান্সার, ডান্স ডান্স এবং এ ছাড়াও একের পর এক সিনেমায় মিঠুন চক্রবর্তীর নাচ গোটা দেশের মানুষের পা দুলিয়ে দিয়েছে। তাঁর নাচের নিজস্ব ভঙ্গিমা নিয়ে আজও আলোচনা হয়।
সেই মিঠুন চক্রবর্তীর এখন বয়স হয়েছে। কিন্তু ম্যাজিকটা বোধহয় রয়ে গেছে। তাই ফের সেই ম্যাজিক নিয়েই তিনি হাজির হলেন দর্শকদের সামনে।
‘ব্যাড বয়’ সিনেমায় ‘জানাবে আলি’ গানের সঙ্গে মিঠুন চক্রবর্তীকেও পর্দায় ফের নাচের ছন্দে ফিরে পেলেন দর্শকরা।
এতদিন সিনেমার পর্দায় নাচ থেকে দূরে থেকে ফের ফিরে আসার কারণ? এই কারণেই লুকিয়ে সবচেয়ে বড় চমকটা। আর চমকটা হল মিঠুন কার সঙ্গে নাচলেন?
ব্যাড বয় সিনেমায় মিঠুন নাচলেন তাঁর ছেলের সঙ্গে। কারণ সিনেমার নায়ক তাঁর ছেলে নমশি চক্রবর্তী। ছেলেকে উৎসাহ দেওয়াই হোক বা ছেলের সিনেমায় তাঁর উপস্থিতি ও নাচের ছন্দে পা মেলানো সিনেমাকে অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে সে কারণেই হোক, মিঠুন নাচলেন।
যেখানে বাবা ও ছেলেকে একসঙ্গে নাচতে দেখলেন দর্শকরা। জানাবে আলি গানটির সুরকার এবং গায়ক হিমেশ রেশমিয়া। গানটি একটি পার্টি সং হিসাবেই তৈরি হয়েছে। সিনেমায় রয়েছেন জনি লিভার, রাজপাল যাদব, শাশ্বত চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…