সাংবাদিক সম্মেলনে মিঠুন চক্রবর্তী, ছবি - আইএএনএস
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল। ভোটের আগে প্রচারে কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কখনও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কখনও বিজেপি সভাপতি জেপি নাড্ডা হাজির হন পশ্চিমবঙ্গে।
সে সময় বিজেপির বিভিন্ন জনসভায় প্রচারে দেখা যায় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। বিজেপির অনেক প্রচারমূলক শোভাযাত্রাতেও তিনি ছিলেন মধ্যমণি। সেই মিঠুন চক্রবর্তীকে তৃণমূল ফের ক্ষমতায় ফেরার পর বিশেষ আর দেখা যায়নি।
বুধবার তিনি কিন্তু কলকাতায় এসে বিজেপির সদর কার্যালয়ে বৈঠক করেন রাজ্যের নেতাদের সঙ্গে। তারপর সাংবাদিকদের সামনে যে দাবি করেন তা তৃণমূল নেতৃত্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
মিঠুন চক্রবর্তীর দাবি, কম করে ৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এঁদের মধ্যে আবার ২১ জন বিধায়ক সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও দাবি করেন মিঠুন।
এই ৩৮ জন কারা বা এঁদের মধ্যে অন্তত কয়েকজনের নাম জানতে চাওয়া হলেও মিঠুন চক্রবর্তী একটিও নাম মুখে আনায় অনাগ্রহ দেখান। যদিও তিনি এটাও পাশাপাশি জানান যে কয়েকজন বিজেপি বিধায়ক তৃণমূলেও যোগ দিতে পারেন।
মিঠুন সাফ জানান যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন সেসব বিধায়করা যেন অবিলম্বে তৃণমূলে চলে যান। এতে দলের কাছে তাঁদের অবস্থানটা স্পষ্ট হবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…