Entertainment

কি হয়েছিল মিঠুন চক্রবর্তীর, কেমন আছেন তিনি, সব জানালেন তাঁর বড় ছেলে

মিঠুন চক্রবর্তী এখন কেমন আছেন? এ প্রশ্ন শুধু বাংলার ছিলনা, সারা ভারতের ছিল। যার উত্তর মিলল তাঁর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী বা মিমো চক্রবর্তীর কথায়।

ভারতীয় সিনেমার এক অন্যতম কিংবদন্তী তারকা মিঠুন চক্রবর্তীর অসুস্থ শরীরে হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। ছবিতে কার্যতই তাঁকে ভীষণ অসুস্থ লাগছিল। স্বভাবতই উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ।

কি হয়েছে মিঠুন চক্রবর্তীর? কেমন আছেন তিনি? এই প্রশ্নগুলো সামনে আসে। অবশেষে তার উত্তর মিলল। প্রবল পেটের যন্ত্রণা ও জ্বর নিয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। তাঁর চিকিৎসা শুরু হয়।

পরে তাঁর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী, যিনি মিমো চক্রবর্তী নামেই বেশি পরিচিত, তিনি জানান তাঁরা বাবার কিডনিতে পাথর পাওয়া গিয়েছে। কিডনি স্টোনের থেকেই তাঁর যাবতীয় শারীরিক সমস্যার শুরু। তার থেকেই পেটের যন্ত্রণা, জ্বর।

মিমো আরও জানিয়েছেন, মিঠুন চক্রবর্তীকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। ভাল আছেন। এই খবর পাওয়ার পর তাঁর অনুরাগীরা অনেকটা আশ্বস্ত হয়েছেন।

‘মৃগয়া’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন মিঠুন চক্রবর্তী। সেই সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও পান। হালফিল ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাতেও তাঁর অভিনয় নজর কেড়েছে।

৮০-র দশকে তিনি সুপারস্টার হয়ে ওঠেন। বাংলায় মিঠুন চক্রবর্তী সব বয়সের কাছেই মিঠুনদা। বাংলা সিনেমাতেও তিনি তাঁর নিজস্ব অভিনয় ও বাচন ভঙ্গির জন্য সকলের থেকে আলাদা একটা জায়গা তৈরি করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026