Entertainment

পিঠে ব্যথা, হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

শরীরটা বড় একটা ভাল যাচ্ছে না ‘ডিস্কো ড্যান্সার’-এর। পিঠের যন্ত্রণা একেবারে কাবু করে ফেলেছে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। ৮০-র দশকে ঝড় তোলা এই অভিনেতার বর্তমানে চিকিৎসা চলছে দিল্লির একটি হাসপাতালে। এর আগেও মারাত্মক পিঠের যন্ত্রণা নির্মূল করতে পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুলুকে। কিন্তু লাভের লাভ কিছুই সেভাবে হয়নি। শত চিকিৎসার পরেও মাঝেমাঝেই পিঠের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠত। সেই ব্যথার জন্যই বড়পর্দা থেকে একপ্রকার অবসর নিতে বাধ্য হতে হয় দেশবাসীর ‘মিঠুনদা’-কে।

ছোটপর্দার শোগুলোতেও সেভাবে দেখা যাচ্ছিল না তাঁকে। এরমধ্যে আবার পিঠের ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠায় চিন্তায় পড়েছেন এক সময়ে শরীরী বিভঙ্গে মাত করে দেওয়া ডিস্কো ড্যান্সারের পরিবারের সদস্যরা। ২০০৯ সালে একটি সিনেমায় নিজেই নিজের স্টান্ট দিতে গিয়ে পিঠে চোট পান মিঠুন, তারপর থেকেই এই পিঠের ব্যথা অনুভব করতে শুরু করেন। ৩ বারের জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছেন মিঠুনের অনুরাগীরা। তবে মিঠুন চক্রবর্তী চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন। ফলে খুব শিগগিরই হয়তো সুস্থ হয়ে বড় পর্দায় ফিরে আসতে দেখা যাবে তাঁকে। এমন আশার কথাই শুনিয়েছেন মিঠুন চক্রবর্তীর চিকিৎসকেরা।

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026