Entertainment

কেন তিনি সিনেমার জগতের পার্টিতে যান না, জানালেন মিঠুন চক্রবর্তী

সুপারস্টার মিঠুন চক্রবর্তী কখনও সিনেমার পার্টিতে যেতেননা। সিনেমার কোনও মিলন উৎসবেও তাঁকে দেখা যেত না। কেন, তার উত্তর এতদিনে দিলেন তাঁর অনেক অনুরাগীর গুরু।

বাংলা তো বটেই সারা ভারত তাঁকে মিঠুনদা বলেই চেনে। বলিউডে একসময় শাসন করেছে তাঁর সিনেমা। তিনি বাংলার গর্ব। সেই মিঠুন চক্রবর্তী কখনও সিনেমার পার্টিতে যান না। সিনেমা জগতের কোনও মিলন উৎসবেও তাঁকে দেখতে পাওয়া যায়না।

কিন্তু কেন তিনি এড়িয়ে চলেন এসব? সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী খুলেই জানিয়েছেন কারণ। মিঠুন জানান, তিনি সিনেমার পার্টিতে যান না। কারণ তাঁর মনে হয় ওইসব পার্টিতে পরচর্চা, গুঞ্জন ছাড়া আর কিছুই হয়না। আর হয় মদ্যপান।

তিনি তাই ওসব পার্টিতে বা সিনেমার পুরস্কার বিতরণী নানা অনুষ্ঠানে না গিয়ে সেই সময়টা পরিবারের সঙ্গে কাটান। মদ্যপানও অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন বলে জানান মিঠুন চক্রবর্তী। জানান তিনি এখন ওসব পার্টিতে একেবারেই মানানসই নন।

কারণ তিনি পরচর্চা করেননা। তিনি মদ্যপানও করেননা। বর্ষীয়ান অভিনেতা জানান, সিনেমার পার্টিতে না গিয়ে সেই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে তাঁর বেশি ভাল লাগে।

তাঁর চারপেয়ে সন্তানদের সঙ্গেও সময় কাটাতে ভাল লাগে। তাঁর বাগানের গাছদের সঙ্গে সময় কাটাতে ভাল লাগে। তাই তিনি পার্টিতে বা সিনেমার নানা পুরস্কার প্রদান অনুষ্ঠানে না গিয়ে সেই সময়টা এখানে দেন।

মিঠুন চক্রবর্তী প্রসঙ্গক্রমেই জানান, একটা সময় এমনও এসেছিল যে তাঁর ৬৫টি সিনেমার শ্যুটিং একসঙ্গে চলছিল। ১ বছরে ১৯টি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। এজন্য তাঁর লিমকা বুক অফ রেকর্ডসে নামও উঠেছিল বলে জানান বাংলার মিঠুনদা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026