World

মাটির তলা থেকে বেরিয়ে এল ১০০ বছর পুরনো সময়

এ এক অনন্য প্রাপ্তি। একটি ১০০ বছর পুরনো টাইম ক্যাপসুল। যা থেকে বেরিয়ে এল ১৫টি এমন জিনিস যা অবাক করেছে সকলকে।

প্রথম বিশ্বযুদ্ধের শেষে একটি অনন্য স্মারকস্তম্ভ প্রস্তুত করা হয়েছিল এখানে। যা ছিল দর্শনীয়। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের একটি মিউজিয়ামও তৈরি করা হয় এই স্মারকস্তম্ভের পাশাপাশি।

এই স্মারকস্তম্ভের তলায় পোঁতা হয়েছিল একটি টাইম ক্যাপসুল। একটি তামার তৈরি বাক্সে এই টাইম ক্যাপসুলটি সিল করে মাটির তলায় একটি ধাতব চ্যানেল তৈরি করে তার মধ্যে রাখা হয়েছিল।

সবচেয়ে বড় বিষয় হয় এটি যে আছে তা সকলের জানা ছিল। কিন্তু ওই টাইম ক্যাপসুলে ১০০ বছর না পার হলে হাত দিতে নিষেধ করে বার্তা দেওয়া ছিল। তাই তা মেনে এতদিন কেউ হাত দেননি। কৌতূহল চেপেই দিন কাটাতে হয়েছে তাঁদের।

১৯২৪ সালে মাটিতে পুঁতে দেওয়া সেই টাইম ক্যাপসুল ২০২৪ সালে ১০০ বছর পার করেছে। তাই এবার তা খোলা যেতেই পারে। আর সেকথা মাথায় রেখেই সেটিকে বার করে আনা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির ওই স্মারকস্তম্ভের তলা থেকে।

বাক্সটি খোলার সময় অবশ্য কেউ ধারেকাছে ছিলেননা। বরং বিস্ফোরণ জাতীয় সম্ভাবনার কথা মাথায় রেখে অত্যন্ত সাবধানতার সঙ্গে ঢাকনাটি একটি তারের সাহায্যে অনেক দূর থেকে খুলে ফেলা হয়।

সেই টাইম ক্যাপসুলের ভিতর থেকে পাওয়া যায় ১৫টি জিনিস। যার মধ্যে ছিল একটি ফিল্ম, একটি বাইবেল, একটি মার্কিন সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির চিঠি, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণাপত্র, বেশ কয়েকটি সংবাদপত্র, অনেক চিঠি সহ কয়েকটি জিনিস। যা কার্যত মুগ্ধ করেছে সকলকে। এগুলি প্রদর্শিতও হচ্ছে কানসাস সিটির প্রথম বিশ্বযুদ্ধ সংক্রান্ত মিউজিয়ামে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026