World

একটা ভূমিকম্প সম্পূর্ণ উল্টে দিয়েছিল বিখ্যাত নদীর গতিপথ

যে দিকে নদীটি বইছিল, কম্পনের পর ঠিক উল্টো দিকে বইতে শুরু করে সেটি। এটি একটি ইতিহাস হয়ে গেছে। যে নদীতে এটি হয়েছিল সেটি কিন্তু বিখ্যাত।

ভূমিকম্পে মাটি কেঁপে ওঠার সঙ্গে পরিচিত বিশ্বের অধিকাংশ মানুষ। কেউ কম, তো কেউ বেশি কম্পন অনুভব করেছেন। তবে কম্পন জীবনে একবার অন্তত অনুভব করেছেন। ভূমিকম্প এমন এক ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ যা একটা বিশাল অঞ্চলকে কয়েক মিনিটের মধ্যে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে পারে।

এমনই একটি কম্পন অনুভূত হয়েছিল ১৮১২ সালে। সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। যা অনেক ধ্বংসের পাশাপাশি একটি নদীর গতিমুখকেই উল্টোদিকে ঘুরিয়ে দিয়েছিল। যে দিক থেকে নদী বইছিল, তার ঠিক উল্টো দিকে বইতে থাকে নদীটি।

আমেরিকার দক্ষিণ মিসৌরির নিউ মাদ্রিদ এলাকায় একটি ভূমিকম্প হয় ১৮১২ সালে। যার কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে তা আমেরিকার ৩টি সবচেয়ে বড় কম্পনের একটি হয়ে গেছে।

সেই নিউ মাদ্রিদের কম্পনের জেরে অনেক জায়গায় মাটি পর্যন্ত কয়েক ফুট বসে যায়। আবার কোথাও মাটি উপরের দিকে উঠে আসে।

বিজ্ঞানীরা জানতে পেরেছেন নিউ মাদ্রিদ আদপে অতি কম্পন প্রবণ একটি অঞ্চলে পড়ছে। ফলে সেখানে প্রবল কম্পন হয়েছিল। আর তার জেরে মিসিসিপি নদীর গতিমুখ গিয়েছিল বদলে।

নদী যেদিক থেকে বইছিল তার ঠিক উল্টো মুখে বইতে শুরু করে। ঠিক উল্টে যায় নদীর জলের স্রোত। কম্পনের জেরে নদী ঠিক উল্টোদিকে বইতে শুরু করার ঘটনা কিন্তু মিসিসিপি নদীর ক্ষেত্রেই ঘটেছিল। যা আজও ইতিহাস হয়ে আছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026