Entertainment

মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতলেন ভারতের মানুষী

২০১৭ সালের মিস ওয়ার্ল্ড হলেন ভারতীয় সুন্দরী মানুষী ছিল্লার। বিশ্বের ১০৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে চিনের সানায়া সিটিতে এদিন সেরার শিরোপা ছিনিয়ে নেন মানুষী। ২১ বছরের এই ডাক্তারির ছাত্রীর ছোটবেলার স্বপ্ন এদিন সার্থক হল যখন তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দিলেন গতবারের মিস ওয়ার্ল্ড জয়ী পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালে। চলতি বছরের শুরুতেই ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন মানুষী ছিল্লার।

একাধারে সুন্দরী ও বুদ্ধিমতী হরিয়ানার মেয়ে মানুষী ভারত সেরা হওয়ার পরই একটি উদ্যোগ শুরু করেন। মেয়েদের রজঃস্বলা অবস্থায় কি ধরণের স্বাস্থ্য সচেতনতা থাকা উচিত তা সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু করেন তিনি। এদিন বিশ্বমঞ্চে তাঁকে প্রশ্ন করা হয়েছিল কোন পেশায় সবচেয়ে বেশি মাইনে হওয়া উচিত এবং কেন? উত্তরে মানুষী জানান, টাকাই সব কথা নয়। মানুষীর বাবা-মা দুজনেই প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। মা নীলম ছিল্লার পেশাগত ভাবে একজন ডাক্তার। মানুষীর বাবা মিত্রবসু ছিল্লার ডিআরডিও-র একজন বিজ্ঞানী। মিস ওয়ার্ল্ডের মুকুট পড়ে মানুষী নিজের বক্তব্যে প্রথমেই তাঁর মায়ের কথা তুলে ধরেন। তাঁর এই সাফল্যের পিছনে তাঁর মায়ের অবদানের কথা তুলে ধরে মানুষী বলেন, জীবনে মা-ই সর্বশ্রেষ্ঠ, তাঁর উপরে আর কেউ নেই। এদিন ভারত প্রথম স্থান অধিকার করার পাশাপাশি দ্বিতীয় হয় ইংল্যান্ড, তৃতীয় ফ্রান্স, চতুর্থ কেনিয়া ও পঞ্চম স্থান অধিকার করেন মেক্সিকোর সুন্দরী।

ঐশ্বর্য রাই, ডায়ানা হেডেন, যুক্তামুখী ও প্রিয়াঙ্কা চোপড়ার পর মানুষী পঞ্চম ভারতীয় যিনি মিস ওয়ার্ল্ডের শিরোপা অর্জন করলেন। শেষ প্রায় দু দশক আগে মিস ওয়ার্ল্ডের শিরোপা অর্জন করেছিলেন প্রিয়াঙ্কা। তাঁকে মুকুট পড়ান যুক্তামুখী। সেবার পর পর দুবার ভারতীয় সুন্দরী মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন। সেই ২০০০ সালের পর ২০১৭, মানুষীর হাত ধরে ১৭ বছরের খরা কাটল ভারতীয় গ্ল্যামার ওয়ার্ল্ডের। ছবি – সৌজন্যে – ট্যুইটার

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026