২০১৭ সালের মিস ইন্ডিয়ার মুকুট উঠল হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লারের মাথায়। রবিবার রাতে মুম্বইয়ের যশ রাজ স্টুডিওজ-এ হওয়া প্রতিযোগিতায় ৫৪ তম ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭ হিসাবে নাম ঘোষণার পর মানুষীর আবেগঘন মুহুর্তকে আরও আবেগে ভরিয়ে দেয় করতালির বন্যা।
চিকিৎসক মা ও বিজ্ঞানী বাবার মেয়ে মানুষী দিল্লির সেন্ট থমাস স্কুলে পড়াশোনার পর উচ্চশিক্ষা লাভ করেন সোনপতের ভগত ফুল সিং গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ থেকে। এবারের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগীরা শেষ রাউন্ডে ভারতীয় শাড়ির সাজে মঞ্চ আলোকিত করলেন। ৩০ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান দখল করেন মানুষী।
কঠোর পরিশ্রমের পর এই রাতটার জন্য অপেক্ষা করে থাকেন সব প্রতিযোগীই। সেই রাতেই বাজিমাত করলেন মানুষী ছিল্লার। দ্বিতীয় স্থান পান জম্মু কাশ্মীরের মেয়ে সানা দুয়া এবং তৃতীয় স্থান পান বিহারের মেয়ে প্রিয়াঙ্কা কুমারী। এছাড়া ‘মিস অ্যাকটিভ’ মুকুট জেতেন বিনালি ভটনাগর এবং ‘বডি বিউটিফুল’ খেতাব জিতে নেন বামিকা নিধি।
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…