Entertainment

২০১৯ সালের ভারত সুন্দরী খেতাব জিতলেন সুমন রাও

মুম্বই শহরে শনিবারের ব‌র্ণোজ্জ্বল সন্ধ্যা। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্ডোর স্টেডিয়ামে তখন রূপের ছটা। যেদিকেই দেখা যায় সেদিকেই শুধু সুন্দরের ঝর্ণাধারা। চোখ ঝলসানো সুন্দরী থেকে নজরকাড়া হ্যান্ডসাম। সুন্দরের এই মহামিলন যে অনুষ্ঠানকে ঘিরে সেই অনুষ্ঠানও সুন্দরকে সামনে রেখে। ২০১৯ সালের ভারত সুন্দরী কে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এই চোখ ধাঁধানো আয়োজন। সেই আয়োজনে বিভিন্ন রাজ্যের সুন্দরীদের ভিড়ে শেষ হাসি হাসলেন রাজস্থানের মেয়ে সুমন রাও। জিতে নিলেন মিস ইন্ডিয়া খেতাব। জয় করলেন বিচারকদের মন।

কেউ যদি জীবনে কোনও লক্ষ্য ছুঁতে বদ্ধপরিকর হন, তাহলে তাঁর শরীরের প্রতিটি স্নায়ু ও প্রতিটি তন্তু সেই জয়ের পথচলার গন্তব্য ছুঁতে কাজ করতে শুরু করে। এমনই এক দর্শনকে এদিন সামনে তুলে ধরেন সুমন রাও। তাঁর মাথায় ওঠে দেশের সেরা সুন্দরীর মুকুট। ২০ বছর বয়সী সুমন এখন একজন কলেজ ছাত্রী। পড়াশোনার পাশাপাশি মডেলিং তাঁর ভালবাসা।

এই অনুষ্ঠানেই ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া হয়েছেন ছত্তিসগড়ের শিবানী যাদব। মিস ইন্ডিয়া ইউনাইটেড কন্টিনেন্টস খেতাব জিতেছেন বিহারের মেয়ে শ্রেয়া শঙ্কর। এদিনের অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন কোরিওগ্রাফার রেমো ডি’সুজা, বলিউড অভিনেত্রী হুমা কুরেশি, চিত্রাঙ্গদা সিং, ফ্যাশন ডিজাইনার ফাল্গুনি শেন পিকক ও ফুটবলার সুনীল ছেত্রী। এছাড়া ক্যাটরিনা কাইফ, মৌনী রায় ও ভিকি কৌশলের নাচের অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026