২০১৮ ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতে নিলেন তামিলনাড়ুর ১৯ বছরের তন্বী অনুকৃতি ব্যস। তাঁকে সেরার মুকুট পরিয়ে দেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী মানুষী ছিল্লার। মুম্বইয়ে অনুষ্ঠিত এই ঝলমলে প্রতিযোগিতার অন্যতম বিচারকও ছিলেন মানুষী। ৩০ জন প্রতিযোগীকে রূপে-গুণে পরাস্ত করে সেরা হন কলেজ ছাত্রী অনুকৃতি। দ্বিতীয় স্থান পান হরিয়ানার মীনাক্ষী চৌধুরী। তৃতীয় হন অন্ধ্রপ্রদেশের শ্রেয়া রাও।
প্রতিযোগিতায় হোস্ট হিসাবে দেখা গেছে চিত্র পরিচালক করণ জোহর ও অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। বিচারকদের আসনে মানুষী ছাড়াও ছিলেন ২ ক্রিকেটার কেএল রাহুল ও ইরফান খান। ছিলেন বলিউড তারকা ববি দেওল, মালাইকা অরোরা ও কুণাল কাপুর। ভারত সুন্দরী হওয়ায় ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দেশের হয়ে বিশ্বমঞ্চে অংশ নেবেন অনুকৃতি ব্যস।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…