Entertainment

শুতে বলা হয়েছিল বিখ্যাত এক নায়কের সঙ্গে, তিনি রাজি হননি, দাবি নায়িকার

কথাটা অনেককাল আগেই তিনি দাবি করেছিলেন। তাঁর সেই পুরনো ইন্টারভিউটাই ফের ফিরে এসেছে। যেখানে তিনি দাবি করেন তাঁকে এক নায়কের সঙ্গে শুতে বলা হয়েছিল।

অভিনয় জীবনে তিনি সাফল্যের মুখ দেখেছেন। একাধিক সাড়াজাগানো সিনেমায় তিনি অভিনয় করেছেন। কিন্তু তাঁর যখন ১৯ বছর বয়স তখন তাঁকে বিখ্যাত হলিউড তারকার সঙ্গে শোওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তাঁর কেরিয়ারের কথা মাথায় রেখেই তাঁর শোওয়া উচিত বলে পরামর্শ দিয়েছিলেন এক সাংবাদিক।

২০০৫ সালে এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছিলেন হলিউড তারকা মিশাহ বার্টন। ‘নটিং হিলস’-এর মত বিখ্যাত সিনেমায় নায়িকা মিশাহ দাবি করেছিলেন, তাঁকে তাঁর ভবিষ্যতের কথা মাথায় রেখে টাইটানিকের নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও-র সঙ্গে শুতে পরামর্শ দিয়েছিলেন সে সময়ের এক সাংবাদিক ক্রেগ স্নাইডার। যদিও মিশাহ রাজি হননি।

ফাইল : লিওনার্দো ডিক্যাপ্রিও, ছবি – আইএএনএস

মিশাহ বার্টন সাফ জানিয়েছিলেন ৩০ বছরের এক পুরুষের প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই। তাঁর চেয়ে বয়সে অনেক বড়দের তাঁর পছন্দ নয়। তিনি যে শুতে রাজি নন সেকথাও সাফ জানিয়ে দেন ‘দ্যা ওসি’-র নায়িকা। সেই সাক্ষাৎকার ফের ফিরে এসেছে।

এদিকে এক ফরাসী ইজরায়েলি মডেলের সঙ্গে প্রেম নিয়ে লিওনার্দো এমনিতেই একটু চাপের মধ্যে ছিলেন। তারমধ্যেই সামনে আসে এই সাক্ষাৎকার।

সিনেমা জগতে এমন ঘটনা নতুন নয়। এমন উদাহরণও প্রথম শোনা গেলনা। মিশাহ‌-র এই এককথায় এমন এক পরামর্শকে না করে দেওয়াকে অনেকেই তারিফ করছেন।

তবে এই সাক্ষাৎকার সামনে আসা লিওনার্দোকে যে বিড়ম্বনায় ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026