Sports

নতুন ভূমিকায় জার্মান ফুটবল তারকা মিরোস্লাভ ক্লোসে

জার্মান ফুটবল লিগ বুন্দেশলিগা চলতি মাসেই শুরু হবে। তার আগে জার্মান ফুটবলের কিংবদন্তি তারকা মিরোস্লাভ ক্লোসে নতুন দায়িত্ব পেলেন।

ইউরোপের অন্যতম সেরা ফুটবল লিগগুলির একটি জার্মান ফুটবল লিগ বুন্দেশলিগা। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল জানিয়েছিলেন সেই লিগ শুরু হবে এই মাসেই। এরপরই দিন ঘোষণা হয়। ১৬ মে থেকে শুরু হচ্ছে বুন্দেশলিগা। করোনা উদ্বেগের মধ্যে জার্মানিই প্রথম দেশ যারা ইউরোপে ফুটবল লিগ শুরুর সাহস দেখাল। বুন্দেশলিগার অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখ। সেই বায়ার্ন মিউনিখের প্রধান কোচ হিসাবে রয়েছেন হানসি ফ্লিক। তাঁরই সহকারী কোচ হিসাবে এবার যোগ দিচ্ছেন মিরোস্লাভ ক্লোসে।

ক্লোসে জার্মান জাতীয় দলের হয়ে খেলে ৭১টি গোল করেছেন। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী জার্মান দলেও ছিলেন তিনি। তাঁর সঙ্গে বায়ার্ন মিউনিখের চুক্তি হয়েছে। ১ জুলাই থেকে বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসাবে যোগ দিচ্ছেন মিরোস্লাভ ক্লোসে। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি হয়েছে। এতদিন খেলোয়াড় হিসাবে সফল ক্লোসে কোচ হিসাবে কতটা সাফল্য পান সেদিকে চেয়ে গোটা জার্মানি। তবে নতুন দায়িত্ব পেয়ে খুশি ক্লোসে।

ক্লোসে জানিয়েছেন, হানসি ফ্লিকের সহকারী হিসাবে কাজ করতে তাঁর অসুবিধা হবে না। তাঁর সঙ্গে পেশাগত দিক তো বটেই এমনকি ব্যক্তিগত স্তরেও হানসির সম্পর্ক গভীর। একসঙ্গে খেলেছেন। ফলে ২ জনের তালমিলে সমস্যা হবে না। হানসি জার্মান দলের কোচ জোয়াকিম লো-এর সহকারী হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্যদিকে নতুন ভূমিকায় ক্লোসে। ২ জনের সাহচর্যে বায়ার্ন মিউনিখ জার্মান লিগে কতটা সাফল্য পায় আপাতত সেদিকেই চেয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026