মিনেহাহা জলপ্রপাতের গুহা, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Liquid Crystol
অন্ধকারাচ্ছন্ন পাথুরে ফাঁক। প্রকৃতিই পাথরের মধ্যে যেমন খুশি করে একটা ফাঁক তৈরি করেছে। সে ফাঁক অনেক ভিতর পর্যন্ত যেতে পারে। আবার নাও যেতে পারে। আদিম কালে মানুষের ঝড়, জল, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার আশ্রয় ছিল এই সব গুহাই।
ফলে আদিম মানুষের নানা চিহ্ন বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গুহায় দেখতে পাওয়া যায়। গুহা মানেই এক এমন কিছু যা কবে তৈরি হয়েছিল তা বোঝা দায়!
কিন্তু এ পৃথিবীতে প্রকৃতির সৃষ্টি এমন গুহাও রয়েছে যা প্রতিবছর সৃষ্টি হয়। আবার নষ্টও হয়ে যায়। ফের পরের বছর তৈরি হয়। এই বাৎসরিক গুহা নির্মাণ কিন্তু চলতেই থাকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেহাহা খাঁড়ি যেখানে মিসিসিপি নদীতে মিশেছে তার খুব কাছেই তৈরি হয়েছে একটি জলপ্রপাত। ৫৩ ফুটের এই জলপ্রপাত ছড়িয়ে রয়েছে অনেকটা অংশ জুড়ে। সেখান দিয়ে সারাক্ষণ জল পড়েই চলেছে।
যেখানে জল পড়ছে তার পিছনে রয়েছে পাহাড়ের পাথুরে দেওয়াল। এই পাথুরে দেওয়াল আর জলপ্রপাতের মাঝে রয়েছে একটি ফাঁকা অংশ। যেখান দিয়ে দিব্যি হেঁটে বেড়ানো যায়।
এই ফাঁকটা একটি গুহাই। যার একটা ধারের দেওয়াল তৈরি হয়েছে জল দিয়ে। কিন্তু জলের দেওয়াল হলে তো গুহা হবেনা। তাই অপেক্ষা।
এখানে শীতকালে এতটাই ঠান্ডা পড়ে যে ওই জলপ্রপাতের জল কঠিন বরফে পরিণত হয়। তখন জলের দেওয়াল কঠিন বরফের দেওয়ালে পরিণত হয়।
সেই সময় একদিক শক্ত বরফের প্রাচীর আর বাকি দিক পাথুরে হয়ে এক গুহা তৈরি করে প্রকৃতি। নাম মিনেহাহা জলপ্রপাত গুহা। এটি কেবল শীতের সময়টাই স্থায়ী হয়।
বসন্ত এলে গরম বাড়ে। ক্রমে জলপ্রপাতের জল গলে ফের পুরনো জলপ্রপাতে পরিণত হয়। গুহাও যায় হারিয়ে। ফের শীতের অপেক্ষা। এমন অস্থায়ী গুহার কথা কিন্তু বড় একটা শোনা যায়না।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…