World

রাস্তার ধারে ঝলসে ওঠা আলোর ছটা মহাজাগতিক বিস্ময় বলেই ধারনা

একটি ব্যস্ত রাস্তার ধারে যা ঘটল তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। অমন আলোর ছটা। তার সঙ্গে জোড়াল আওয়াজ। যার কারণ জাগতিক নয়, মহাজাগতিক বলেই মনে করা হচ্ছে।

রাস্তায় ব্যস্ততা যথেষ্ট। একের পর এক গাড়ি যাচ্ছে। সন্ধে নেমেছে। সেই সময় সকলকে অবাক করে রাস্তার কাছেই একটি তীব্র আলোর ঝলকানি দেখে চমকে ওঠেন সকলে। শুধু কি ঝলকানি! তার সঙ্গে প্রচণ্ড আওয়াজ। যে আওয়াজে কান তো ঝালাপালা হলই, অনেক বাড়ির কাচের জানালা ভেঙে যায়। দেওয়াল কেঁপে ওঠে।

আতঙ্কে পুলিশে ফোন করতে থাকেন অনেকে। ফোনেই পুলিশ জানতে পারে আওয়াজ ও আলোর ঝলকানিটা দেখা গেছে সন্ধে সাড়ে ৬টা নাগাদ। অনেকে আওয়াজটা বিস্ফোরণের বলে মনে করেন। কোনও খারাপ ঘটনার পূর্বাভাস এটা, এমনও মাথায় আসে অনেকের।

আমেরিকার মিনেসোটা শহরে এই বুক কাঁপানো দিওয়ালী হল কেন? পুলিশ কিন্তু এর সদুত্তর খুঁজে পায়নি। সব কিছু খতিয়ে দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এ আওয়াজ ও আলো কোনও জাগতিক ঘটনাই নয়। এটা মহাজাগতিক ঘটনা।

মহাকাশ থেকে পড়া কোনও গ্রহাণুর টুকরোই সম্ভবত এই আলো ও আওয়াজের কারণ বলে মনে করা হচ্ছে। এটা যে কোনও বিস্ফোরণ নয় তা মোটামুটি নিশ্চিত পুলিশ।

এমনও মনে করা হচ্ছে যে আকাশ দিয়ে যেতে গিয়ে কোনও একটা ঘটনা এমন ঘটেছে যে গ্রহাণুটি এখানে এই আলোর ছটার কারণ হয়।

এখনও অবশ্য এর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। স্থানীয় অনেকেই এই ঘটনার ছবি শেয়ার করেছেন। আলোর ছটার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতেও।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026