National

আরও ছোট হয়ে গেল ঐতিহাসিক ছোট কুতুবমিনার

ছোট কুতুবমিনার হিসাবেই তার পরিচিতি। এবার তা আরও ছোট হয়ে গেল। এক অমর কীর্তির এই খাটো চেহারা দেখতে এখন মানুষের ঢল নামছে।

দিল্লির অন্যতম আকর্ষণ কুতুবমিনার। কুতুবউদ্দিন আইবকের হাত ধরে শুরু হওয়া এই মিনার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের স্তম্ভ। সেই কুতুবমিনারের আদলেই পরবর্তীকালে ১৬৫০ সালে সম্রাট শাহজাহান দিল্লিতেই তৈরি করেন আর এক কুতুবমিনার। যা মিনি কুতুব মিনার নামে পরিচিত।

মিনারটি লাল পাথর দিয়ে তৈরি করা হয়। তবে তা কুতুবমিনারের মত অত উঁচু ছিলনা। ১৭ মিটারের এই মিনারটি সম্প্রতি নষ্ট হতে শুরু করায় তার মেরামতি শুরু হয়। সেই মেরামতির কাজ সবে সম্পূর্ণ হয়েছে। আর তা হওয়ার পর মিনারের উপরের বেশ কিছুটা অংশ বাদ দিতে হয়েছে।

ফলে ছোট কুতুবমিনার আরও ছোট হয়ে গেছে। তবে তার আকর্ষণ এতটুকুও হ্রাস পায়নি। বরং নতুন কলেবরে ফের দর্শকদের জন্য এই মিনি কুতুবমিনার খুলে দেওয়ার পর দর্শকদের ভিড় উপচে পড়ছে।

এই মিনি কুতুবমিনারে রয়েছে একটি সুড়ঙ্গ। রয়েছে উপর পর্যন্ত যাওয়ার জন্য সিঁড়ি। তবে খুবই অপরিসর সেই সিঁড়ি বেয়ে উপরে পৌঁছনো বেশ কঠিন কাজ।

তবে এই সুড়ঙ্গ, অপরিসর সিঁড়ি, মিনারের লাল পাথরের কাজ, এর ঐতিহাসিক গুরুত্ব সবই দর্শকদের আকর্ষিত করার জন্য যথেষ্ট। তাই মনে করা হচ্ছে নতুন করে সাধারণের জন্য খুলে যাওয়ার পর এই মিনি কুতুবমিনারে ভিড় বাড়তেই থাকবে।

মিনারটির আর এক নাম হস্তসাল মিনার। হস্তসাল গ্রামের নামে এই মিনারটি নির্মিত হয়েছিল। মিনারটি যাতে রাতেও ভাল করে দেখা যায় সেজন্য পর্যটক থেকে স্থানীয় মানুষ, সকলেই পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করার জন্য আবেদন জানিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026