Entertainment

ভিড়ের সুযোগে বিশ্বখ্যাত গায়িকাকে চুম্বনের চেষ্টা

হোটেল থেকে যখন তিনি বার হন তখন বাইরে থিকথিক করছে তাঁর অনুরাগীদের ভিড়। ফলে ভিড়ের মধ্যে দিয়েই তাঁকে এগোতে হয়। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। ২৬ বছরের গায়িকা মাইলি সাইরাস ইতিমধ্যেই বিশ্বখ্যাত। তাঁর গানের অনুষ্ঠান মানেই সেখানে টিকিট নিয়ে টানাটানি। থিকথিকে ভিড়। সেই সুন্দরী গায়িকা মাইলি সাইরাস হোটেল থেকে বার হওয়ার পর ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে এক ব্যক্তি তাঁর চুলে হাত দিতে শুরু করে। তারপর শুরু হয় তাঁর শরীরের ইতিউতি হাত দেওয়ার চেষ্টা।

অল্প সময়ের মধ্যে ওই ব্যক্তি কুকাণ্ডের চেষ্টা করছে তা বুঝতে পারেন মাইলি। দ্রুত নিজেকে সরানোর চেষ্টা করেন। তখন তাঁকে সরাসরি চুম্বন করতে চলে আসে ওই ব্যক্তি। শেষ মুহুর্তে মাথাটা সরিয়ে না নিলে ভিড়ের সুযোগে ওই কাজটিও সেরে ফেলত ওই সুযোগ সন্ধানী ‘ফ্যান’। স্ত্রী যে ভিড়ের মধ্যে অস্বস্তিতে পড়েছেন তা আন্দাজ করতে পারেন তাঁর স্বামী লিয়াম হেমসওয়ার্থ। দ্রুত তিনি স্ত্রী মাইলিকে হাত দিয়ে জড়িয়ে নেন। তারপর ভিড়ের মধ্যে থেকে বার করে নিয়ে যান।

ওই ব্যক্তিকে ভিডিও ফুটেজে সামান্য সময়ের জন্য দেখা গেছে। খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু ঘটতে থাকে। এরমধ্যেই সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা অন্যদের সঙ্গে ওই ব্যক্তিকেও ঠেলে সরিয়ে দেন। তবে সাইরাসের সঙ্গে এই অভব্যতার চেষ্টার কথা চাপা থাকেনি। তবে বিষয়টি নিয়ে মুখে খোলেননি মাইলি সাইরাস বা তাঁর স্বামী। ঘটনাটি ঘটে বার্সেলোনায়। এখানে একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন মাইলি সাইরাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026