World

রানওয়ে ছেড়ে সমুদ্রের জলে নেমে গেল যাত্রীবোঝাই বিমান

৩ দিকে জল দিয়ে ঘেরা মাইক্রোনেশিয়ার ওয়েনো বিমানবন্দর। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর ছড়িয়ে আছে অজস্র ছোট বড় দ্বীপ। তৈরি হয়েছে অনেক দ্বীপরাষ্ট্র। তারই একটি মাইক্রোনেশিয়া। এখানেই শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ অবতরণ করছিল এয়ার নিউগিনি-র একটি যাত্রীবাহী বিমান। আচমকা সেটি রানওয়েতে না নেমে কিছুটা দূরে নামে। তারপর হড়কে চলে যায় পাশে সমুদ্রের ধারের অগভীর লেগুনে। সেখানে কোমরজলে আটকে যায় বিমানটি। এই কাণ্ড দেখে হতবাক আশপাশের বাসিন্দারা দ্রুত ছোট ছোট ডিঙি নিয়ে যাত্রীদের উদ্ধারে নেমে পড়েন। যাত্রীরাও তখন প্রাণ বাঁচাতে নোনা জলে সাঁতার কাটতে শুরু করেছেন। মোট ৩৫ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মীকে উদ্ধার করেন তাঁরা। এমন দুর্ঘটনার পরও বরাতজোরে অক্ষত বিমানের সকলে। কেবল আতঙ্ক পেয়ে বসেছে তাঁদের।

বিমান নামার সময় সেখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। তার ফলে দৃশ্যমানতা কমে যাওয়াতেই কী দুর্ঘটনা? এখনও সে বিষয়ে বিমান সংস্থার তরফে কিছু খোলসা করা হয়নি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026