World

দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করতে গিয়ে মিলল আড়াই কোটি টাকা

দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর করতে অনেক সময় পথের মাঝেই একটু জিরিয়ে নেওয়ার দরকার পড়ে। সেই জিরিয়ে নেওয়া আড়াই কোটি টাকাও পাইয়ে দিতে পারে।

ছুটি পেয়েছিলেন কিছুদিনের জন্য। তাই স্থির করেছিলেন স্ত্রীকে নিয়ে একটু বেড়িয়ে আসবেন। যেমন ভাবা তেমন কাজ। ওই ব্যক্তি গাড়ি নিয়ে স্ত্রীকে পাশে বসিয়ে বেরিয়ে পড়েন দূরের পথে। তবে দীর্ঘ সময় ধরে গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি।

ক্লান্ত, তাই মাঝে একটু জিরিয়ে নেওয়ার জন্য দাঁড়ান। সেই একটু জিরিয়ে নেওয়ার জন্য দাঁড়ানো যে তাঁর ভাগ্য ফিরিয়ে দিতে পারে তা তিনিও ভাবতে পারেননি।

যেখানে তিনি দাঁড়ান সেখানে একটি লটারির দোকান ছিল। সেখান থেকে একটি লটারির টিকিট কাটেন মিশিগানের বাসিন্দা ওই মধ্যবয়সী ব্যক্তি। আলমা নামে জায়গায় গাড়ি দাঁড় করানোর পর টিকিটটা নেহাতই হেলায় কিনে ফেলেছিলেন।

কিন্তু সেই টিকিট স্ক্র্যাচ করে তারপর স্ক্যান করতেই যা দেখেন তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি তিনি। তাই টিকিটটি পাশে বসা স্ত্রীকে দেন। তিনিও টিকিট স্ক্যান করে দেখেন যা দেখছেন সেটা সত্যি।

তাঁর স্বামী লটারি জিতেছেন। ৩ লক্ষ ডলারের লটারি। যা ভারতীয় মুদ্রায় বোঝাতে গেলে দাঁড়ায় আড়াই কোটি টাকা। এমনভাবে যে তিনি আচমকা কোটিপতি হয়ে যাবেন তা ভাবতেও পারেননি ওই ব্যক্তি।

এখনও ওই বিপুল অঙ্কের টাকা নিয়ে কি করবেন তা ভাবেননি ওই ব্যক্তি। তবে স্ত্রীকে নিয়ে আপাতত এই আনন্দ চুটিয়ে উপভোগ করতে একটা দারুণ ডিনারে যেতে চান তিনি।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026