World

জীবন বদলে দিল লটারি, আজীবন পাবেন ২০ লক্ষ টাকা

ভাগ্যে শিকেয় ছিঁড়ল লটারি। বহু মানুষ লটারিতে অংশ নিলেও এমন ভাগ্য হাতে গোনা মানুষেরই হয়। বছর ৫০-এর এই ব্যক্তি সেই দলেই পড়ে গেলেন।

লটারির টিকিট কেনার অভ্যাস কিছু মানুষের থাকে। তাঁদের মধ্যে হাতে গোনা কয়েকজনই লটারি জেতেন। বাকিদের টিকিট কাটাই সার হয়। তেমনই এক ব্যক্তি এবার লটারি জিতলেন।

যিনি লটারি জেতেন তাঁর ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন সেকথা মেনে নিতেই হয়। কিন্তু এমনও কয়েকজন লটারি জয়ী মানুষ হন যাঁদের ভাগ্য শুধুই সুপ্রসন্ন নয়, তার চেয়েও বেশি কিছু। সেই দলে পড়লেন এক বছর ৫০-এর ব্যক্তি।

যিনি একটি লাকি ফর লাইফ টিকিটে সত্যিই আজীবনের জন্য ভাগ্য বদলে ফেললেন। লটারি জিতে এখন প্রতি বছরের জন্য ২৫ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ২০ লক্ষ টাকা করে নিশ্চিত প্রাপ্তিতে সিলমোহর লাগিয়ে নিলেন।

মিশিগানের বাসিন্দা অ্যারন এমন লটারি জিতেছেন যেখানে এখন থেকে প্রতি বছর তাঁর ব্যাঙ্কে ২৫ হাজার ডলার করে ঢুকে যাবে। আর তা ততদিন পর্যন্ত আসবে যতদিন তিনি বেঁচে থাকবেন। ফলে আজীবনের জন্য বছরে ২০ লক্ষ টাকা কোনও খাটনি ছাড়াই তাঁর নিশ্চিত উপার্জন হয়ে দাঁড়াল।

বলে লেখা নম্বর দিয়ে লটারিটি হয়। ৫টি বলে লেখা ২ নম্বরের নম্বরই মিলে যায় একে একে। আর তারপরই বিশ্বের এক অন্যতম ভাগ্যবান মানুষ হয়ে যান অ্যারন।

যদিও যেদিন লটারির নম্বর বাছা হয়, সেদিন অ্যারন কিছুই জানতেন না। পরদিন তিনি নম্বর মেলাতে গিয়ে চমকে ওঠেন। দেখেন তাঁর সব নম্বরই মিলে গেছে। তিনি জিতে নিয়েছেন সারাজীবনের জন্য লটারি।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026