World

একটি স্কুলে ৬৭ বছর ধরে ইংরাজি পড়াচ্ছেন এক শিক্ষিকা, নজির গড়ে পেলেন অনন্য সম্মান

১৯৫৮ সালে স্কুলটিতে ইংরাজি শিক্ষিকা হিসাবে তিনি যোগ দেন। তারপর থেকে এখনও এই স্কুলেই পড়িয়ে চলেছেন। এতদিন টানা পড়ানোর নিরিখে বিশ্বে নজির গড়লেন তিনি।

তাঁর এখন বয়স ৯০ বছর। কিন্তু বয়স তো একটা সংখ্যা মাত্র। তিনি এখনও স্কুলের ইংরাজির দিদিমণি। আর তাঁর ইচ্ছা তিনি এখনই থামছেন না। তিনি এই স্কুলকে ভালবাসেন। ভালবাসেন পড়াতে। তাই তিনি পড়ানো চালিয়ে যাবেন।

এরপরও তিনি হয়তো অনেক বছর পড়াবেন। কিন্তু ৬৭ বছর টানা স্কুলে ইংরাজি পড়িয়ে তিনি এখন বিশ্বে নজির গড়া এক নারী। যাঁর ঝুলিতে রয়েছে বিশ্বরেকর্ড।

কোনও স্কুলে একটানা ৬৭ বছর ধরে ইংরাজি পড়ানো একজন শিক্ষিকা হিসাবে তিনিই প্রথম। এত বছর ধরে টানা শিক্ষকতার সঙ্গে যুক্ত কারও এর আগে দেখা মেলেনি।

মিশিগানের ডেট্রয়েট কান্ট্রি ডে স্কুলের ইংরাজি শিক্ষিকা হিসাবে ১৯৫৮ সালে যুক্ত হওয়ার পর থেকে তিনি আর থামেননি। ওই স্কুলেই পড়িয়েছেন ৬৭ বছর ধরে। এখনও পড়িয়ে চলেছেন।

তাঁর কাছে পড়াশোনা করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন এমন মানুষও রয়েছেন। যাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা রবিন উইলিয়ামস, মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বামার প্রমুখ।

বেভারলি হানেট-প্রাইস নামে ওই শিক্ষিকাকে বিশ্বরেকর্ড গড়ার জন্য সম্মানিত করা হয়েছে। তিনি খুশি। ৯০ বছর বয়সেও শিক্ষকতাটা চালিয়ে যেতে চান তিনি। শিক্ষকতার প্রতি তাঁর এই ভালবাসা সকলের মনে কড়ে নিয়েছে।

যে বয়সে অধিকাংশ মানুষই বাড়িতে বিশ্রামে সময় কাটাতে চান, সেই বয়সে তিনি পুরোদমে তাঁর শিক্ষকতার পেশাকে বাঁচিয়ে রাখতে চান। এটা সকলকেই নাড়া দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *