World

গাছে চড়ে, বনজঙ্গলে ঘুরেও গোটা এলাকা তার দেখা পেল না

কোথায় বাকি রেখেছে খুঁজতে। গোটা এলাকার মানুষ লেগে পড়েছেন। তাতেও তার নাগাল পাওয়া গেলনা। এমনই চতুর সে। তাকে খুঁজতে গাছেও চড়ে পড়েন অনেকে।

স্কুলে যাচ্ছিল এক ছাত্র। পথে তার সামনে যে এসে পড়ে তাকে দেখে প্রাথমিক হতবাক অবস্থা কাটিয়ে সেই ছাত্র তাকে পাকড়াও করে নিয়ে যায় স্কুলেই। কিন্তু স্কুল থেকে সে পালিয়ে যায়।

সে যে সকলের চোখ এড়িয়ে পালাতে সিদ্ধহস্ত তা বুঝতে এখন বিশেষজ্ঞের দরকার নেই। গোটা এলাকার মানুষের কাছেই তা পরিস্কার। কারণ সেই যে সে স্কুল থেকে পালিয়েছে, তারপর থেকে তার আর দেখা নেই।

কোথায় লুকোলো? অগত্যা তাকে উদ্ধার করতে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়ে এলাকার সাধারণ মানুষের সাহায্য চেয়েছেন বন দফতরের আধিকারিকরা। বিষয়টি জানতে পেরে এলাকার মানুষও তৎপরতার সঙ্গে বেড়িয়ে পড়েছেন।

চেষ্টা করছেন খুঁজে পেতে। কিন্তু সে ময়ূরের দেখা নেই। জনবসতির পাশে একটি ছোট জঙ্গলও রয়েছে। অনুমান সেখানে সে গা ঢাকা দিয়ে থাকতে পারে।

সেই জঙ্গলেও তন্ন তন্ন করে খুঁজে ফেলেছেন বন দফতরের আধিকারিক থেকে স্থানীয় বাসিন্দারা। এমনকি খোঁজার উৎসাহে অনেকে গাছেও চড়ে যান। যাতে উপর থেকে দেখতে সুবিধা হয়।

কিন্তু কোথায় কি? ২ দিন পার করেও তার টিকিটি কেউ দেখতে পাননি। বন দফতরেরও স্থির বিশ্বাস সে ওই জঙ্গলেই লুকিয়ে আছে। কিন্তু ময়ূর তো আর ছোটখাটো কোনও পাখি নয়। তাও তার দেখা মিলছে না।

হাল অবশ্যই ছাড়েননি মিশিগানের স্যাগিনা শহরের বাসিন্দারা। তাঁরা কোমর বেঁধে ময়ূরটিকে খুঁজে পেতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026