World

বাথরুমের সিলিং ফাঁক হতেই বেরিয়ে এল রহস্যময় জিনিসপত্র

বাড়ির অন্যান্য অংশের মত বাথরুমেও কিছু নষ্ট হলে তা মেরামতি করতে হয়। কিন্তু তা করতে গিয়ে এমন সব রহস্যময় জিনিস ঝরে পড়েনা।

বাথরুমে এখন নানা প্রয়োজনীয় বৈদ্যুতিন জিনিস লাগানো থাকে। যার মধ্যে অনেক বাথরুমেই হিটার দেখতে পাওয়া যায়। তেমনই একটি হিটারে সমস্যা হওয়ায় মিস্ত্রিদের ডেকেছিলেন বাড়ির মালিক।

তাঁরা এসে বাথরুমে কাজ করতে গিয়ে জানান বাথরুমের সিলিংয়ের কিছুটা অংশ ভাঙতে হবে। মালিকের অনুমতি নিয়ে তাঁরা ভাঙার কাজও শুরু করেন।

বাথরুমের সিলিংটা কিছুটা ভাঙতেই চমকে ওঠেন যাঁরা কাজ করছিলেন তাঁরা। সিলিংয়ের মধ্যে থেকে এক এক করে বেরিয়ে আসতে থাকে কয়েকটি রহস্যময় জিনিস।

জিনিসগুলির মধ্যে ছিল একটি সংবাদপত্রের টুকরো, ২টি লোহার বাঁকানো শিকের মত, ডাইসের মত ২টি খণ্ড, একটি যিশুখ্রিস্টের ছবি, একটি ড্রয়িংয়ের সঙ্গে হাতে লেখা একটি চিঠি। এগুলি বেরিয়ে আসতেই কাজ বন্ধ করে দেন মিস্ত্রিরা। ডাকেন বাড়ির মালিককে।

বাড়ির মালিক সেগুলি সংগ্রহ করে ভাল করে পরীক্ষা করে দেখেন সেগুলি আনুমানিক ১৯১৫ সাল নাগাদ ওই সিলিংয়ে রেখে তার ওপর দেওয়াল তৈরি করে দেওয়া হয়। কোনও বাক্স বা কিছুতে তা ছিলনা। বরং সরাসরি গেঁথে দেওয়ার মত করে রাখা ছিল।

যাকে আদপে একটি টাইম ক্যাপসুল হিসাবেই দেখা হচ্ছে। শতাধিক বছর পুরনো টাইম ক্যাপসুল। যা সেই সময়ের কিছু নিদর্শন তুলে ধরে। এই আজব টাইম ক্যাপসুল উদ্ধার হয়েছে মিশিগানের একটি বাড়ির সিলিং থেকে। বিষয়টি অনেক সংবাদমাধ্যমেই জায়গা করে নিয়েছে।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026