কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে চিঠি, প্রতীকী ছবি
চিঠিটি ৭০ বছর আগে লেখা। এক সেনা আধিকারিক তা লিখেছিলেন তাঁর প্রেমিকাকে। চিঠিতে বুঝিয়েছিলেন তিনি তাঁর প্রেমিকাকে কতটা ভালবাসেন। লিখেছিলেন বাড়ি ফিরে তিনি তাঁকে বিয়ে করবেন। এমনকি নিজেদের মধ্যে হওয়া মতান্তর নিয়ে ওই সেনা আধিকারিক চিঠিতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রেমিকার কাছে।
এই প্রেমের আবেগে ভরা চিঠিটি এক ব্যক্তি উদ্ধার করেন একটি যন্ত্রপাতি রাখার বাক্স থেকে। যে বাক্সটি অত্যন্ত পুরনো এবং সেই বাক্সটি তিনি একটি নিলাম ঘর থেকে কিনেছিলেন।
সেই বাক্সের মধ্যে ছিল একটি ড্রয়ার। সেই ড্রয়ারের মধ্যে থেকে তিনি ওই ৭০ বছরের পুরনো প্রেমপত্রটি উদ্ধার করেন। তারপর সেটি পড়ার পর তিনি স্থির করেন যে সেটি তিনি ফিরিয়ে দেবেন ওই পরিবারের হাতে।
৭০ বছরের পুরনো প্রেম। ফলে তাঁদের ছেলেমেয়ে বা নাতি নাতনিদের পেলেও তিনি সেই চিঠি তাঁদের হাতে তুলে দেবেন। যাতে তাঁরা সেই চিঠি সযত্নে রাখতে পারেন।
কারণ এ চিঠি তাঁর নিজের কাছে রেখে দিয়ে কোনও লাভ নেই। কিন্তু ওই পরিবারের কাছে এই চিঠি অমূল্য। তাই আপাতত মিশিগানের বাসিন্দা ওই ব্যক্তি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন ওই পরিবারের কাউকে।
চিঠিতে লেখা ঠিকানা ধরেই খোঁজ শুরু করেছেন তিনি। প্রেম দিবস সবে গিয়েছে। এই সময়ই এমন এক ৭০ বছর পুরনো প্রেমপত্র প্রাপ্তি এক বিরল সংযোগই বটে।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…