Entertainment

বেসিক ইন্সটিংক্ট সিনেমায় মিলন দৃশ্য নিয়ে অজানা কথা জানালেন মাইকেল ডগলাস

‘বেসিক ইন্সটিংক্ট’ এমন এক সিনেমা যা ৯০-এর দশকে তোলপাড় ফেলে দিয়েছিল। সেই সিনেমার অন্যতম অভিনেতা মাইকেল ডগলাস এতদিন পর জানালেন মিলন দৃশ্য নিয়ে অজানা কথা।

১৯৯২ সালে মুক্তি পায় বেসিক ইন্সটিংক্ট। এই হলিউড সিনেমা কার্যত গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল। গল্প থেকে শুরু করে যেভাবে মিলন দৃশ্যের ব্যবহার করা হয়েছিল, তা গোটা বিশ্বের কাছে এক নতুনত্বের ছোঁয়া দিয়েছিল।

শ্যারন স্টোনের অনবদ্য অভিনয় এবং তাঁর সঙ্গে পাল্লা দিয়ে মাইকেল ডগলাস, এই রসায়ন সাড়া ফেলে দিয়েছিল। সেই মাইকেল ডগলাস ওই সিনেমার মিলন দৃশ্যগুলি নিয়ে এবার মুখ খুললেন।

ফাইল : শ্যারন স্টোন, ছবি – আইএএনএস

মাইকেল বলেন সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। যেখানে সিনেমার মিলন দৃশ্যগুলি দেখে ফ্রান্সের দর্শকরাও হতবাক হয়ে গিয়েছিলেন।

গ্র্যান্ড পালাইস-এর বিশাল পর্দায় মিলন দৃশ্যগুলি দেখে রীতিমত উচ্ছ্বসিত ছিলেন দর্শকরা। যা নিয়ে জোর চর্চাও করেন সকলে। যা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের অবাক করে দিয়েছিল। যে ফ্রান্সের মানুষও এই সিনেমার মিলন দৃশ্য নিয়ে আলাদা করে কথা বলছেন।

কানেই এই সিনেমার প্রিমিয়ার হয়েছিল। তারপরটা ইতিহাস। বেসিক ইন্সটিংক্ট পৃথিবীর যে প্রান্তেই দেখানো হয়েছে সেখানেই হাউসফুল গিয়েছে। খোদ কলকাতাতেও সে সময় বেসিক ইন্সটিংক্ট দিনের পর দিন হাউসফুল গেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদের সময় সাদা পোশাকে শ্যারন স্টোনের সেই বিখ্যাত ঝলক আজ ৩২ বছর পরও চর্চার বিষয় হয়ে রয়ে গেছে। এখানেই সিনেমার সাফল্য যে সেই সিনেমার নানা দৃশ্য নিয়ে আজও চর্চা হয়ে চলেছে। বেসিক ইন্সটিংক্ট হলিউডের হাতেগোনা কিছু বিখ্যাত সিনেমার তালিকায় নিজের জায়গা করে নিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026