রাশিয়ার ১টি এমআই-৮ হেলিকপ্টারকে সিরিয়ায় গুলি করে নামান হয়েছে। সোমবার একথা স্বীকার করেছে ক্রেমলিন। হেলিকপ্টারে থাকা ৫ রাশিয়ান ত্রাণকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু তার আগেই ইদলিব প্রদেশে হেলিকপ্টারে গুলি ছোঁড়া হয়। আকাশেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। রাশিয়ার সেনাবাহিনীর তরফে জানান হয়েছে হেলিকপ্টারে আগুন লাগার পরও চালক কপ্টারটিকে জনবসতির থেকে দূরে নিয়ে যান। যাতে কপ্টারটি ভেঙে পড়ে বহু মানুষের মৃত্যু না হয়। তবে ঠিক কারা হেলিকপ্টারটিকে গুলি করে নামিয়েছে তা এখনো স্পষ্ট নয় বলেই জানিয়েছে ক্রেমলিন।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…