Sports

যৌন কেচ্ছায় নাম জড়াল বিশ্বকাপগামী দলের ফুটবলারদের

সামনেই রাশিয়ায় শুরু হতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ। বিশ্বকাপের সেই মঞ্চে দেখা যাবে মেক্সিকো দলকেও। দেশের জন্য সেই দলে যাঁরা বাছাই হয়েছেন তাঁরা দেশের সেরা ফুটবলার। তাঁদের মুখ চেয়ে আছে গোটা দেশ। সেই ফুটবল দলের জনা সাতেক খেলোয়াড় বেশ কয়েকজন পতিতাদের সঙ্গে করে গত শনিবার রাতে একটি পার্টি করেছেন বলে অভিযোগ। স্থানীয় একটি ম্যাগাজিন একটি ছবিও প্রকাশ করেছে। যেখানে পার্টি করতে খেলোয়াড়দের ঢুকতে দেখা যাচ্ছে। বিশ্বকাপের মুখে এতজন পতিতাকে সঙ্গে করে রাতে কী পার্টির করছিলেন খেলোয়াড়েরা? এই প্রশ্ন তুলে গোটা দেশে হৈচৈ ফেলে দিয়েছে ম্যাগাজিনটি। মেক্সিকো জুড়ে হৈচৈ পড়ে গেছে এই খবরে।

রাশিয়া উড়ে যাওয়ার আগে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে এমন ঘটনা সামনে আসায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে মেক্সিকোর ফুটবল অ্যাসোসিয়েশন। তবে তারা একটা বিষয় পরিস্কার করে দিয়েছে, যে যদি পতিতাদের সঙ্গে খেলোয়াড়দের পার্টি করার খবর সত্যিও হয় তাতেও তাদের বিরুদ্ধে অ্যাসোসিয়েশন কোনও পদক্ষেপ করবে না। কারণ খেলোয়াড়েরা কোনও অনুশীলন নষ্ট করে বা কোনও আদেশ অবজ্ঞা করে কিছু করেননি। তাঁরা তাঁদের ফ্রি টাইমে যা করার করেছেন। আর ফ্রি টাইম তাঁদের ব্যক্তিগত সময়। সেই সময়ে তাঁরা কী করবেন তা নিয়ে অ্যাসোসিয়েশন কোনও কিছু বলার নেই।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026