World

কলম্বাস প্রথম নন, ইউরোপীয়রা আরও আগেই আমেরিকায় পৌঁছেছিল, নিদর্শন ঘিরে তুঙ্গে চর্চা

ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় পৌঁছেছিলেন। কিন্তু তিনিই প্রথম ইউরোপিয়ান নন। তার আগেই ইউরোপ পৌঁছেছিল আমেরিকায়। তেমন নিদর্শন ঘিরে বিতর্ক তুঙ্গে।

কলম্বাসের নামটা চিরদিন থেকে গেছে ইউরোপ থেকে আমেরিকার মূল ভূখণ্ডে প্রথম পা রাখার জন্য। কিন্তু সেই এতদিনের ইতিহাস এবার কি বদলে দিতে হবে? গবেষকদের একাংশ তাই মনে করছেন।

কারণ যে নিদর্শন সামনে এসেছে তাতে ইউরোপের মানুষ কলম্বাসের অনেক আগেই আমেরিকায় পৌঁছেছিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। মেক্সিকোয় সম্প্রতি কিছু পুরাতাত্ত্বিক নিদর্শন উদ্ধার হয়েছে। যা দেখার পর তার বয়স কত খতিয়ে দেখা হয়।

দেখা যায় তা ২ হাজার বছর পুরনো। আর তা রোমান শিল্পকলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রোমান শিল্পকলার নিদর্শন আমেরিকায় কীভাবে এল? সেটা খতিয়ে দেখতে গিয়ে বিশেষজ্ঞদের একাংশের ধারনা ইতালি থেকে ২ হাজার বছর আগে আমেরিকায় পা রাখা হয়েছিল। যাঁরা সেখানে এসেছিলেন তাঁরাই ওই রোমান শিল্প নিদর্শন আমেরিকায় নিয়ে আসেন।

প্রসঙ্গত মেক্সিকোয় যে রোমান শিল্পকীর্তিগুলি পাওয়া গিয়েছে সেগুলি দাড়ি থাকা কিছু মানুষের অবয়ব। যা রোমান শিল্পের সঙ্গে মেলে। আর সেটাই যদি হয় তাহলে ক্রিস্টোফার কলম্বাসের অনেক আগেই আমেরিকায় ইউরোপিয়ানদের পা পড়েছিল।

মেক্সিকোয় একটি পিরামিডের মত সৌধ থেকে শিল্পকীর্তিগুলি উদ্ধার হয়। যা মাটির তলায় ছিল। এই সৌধটি মাটি খুঁড়ে পাওয়া যাওয়ার পর সেটি খোলা হয়। তখনই তার মধ্যে থেকে এই শিল্পকীর্তি সহ সোনার গয়না, মাটির জিনিসপত্র, হাড়ের অংশ উদ্ধার হয়।

এই শিল্পকীর্তি দেখার পর থেকেই ক্রিস্টোফার কলম্বাস সম্বন্ধে লেখা ইতিহাস চ্যালেঞ্জের মুখে পড়েছে। নিউ ইয়র্ক পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই খবরটি প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *