World

পেঁচার চঞ্চুতে মানুষের মুখ, পাওয়া গেল ১৪০০ বছর পুরনো সমাধির খোঁজ

১ হাজার ৪০০ বছর পুরনো এক পুরাতাত্ত্বিক নিদর্শনের খোঁজ পেলেন বিশেষজ্ঞেরা। যেখানে সবচেয় অদ্ভুত হল পেঁচার চঞ্চুতে ধরা এক মানুষের মুখ।

৬০০ খ্রিস্টাব্দে তৈরি এক সমাধির খোঁজ পেলেন পুরাতাত্ত্বিকরা। অনেক খোঁজের পর অবশেষে এই আশ্চর্য সমাধির খোঁজ পেয়েছেন তাঁরা। যেখানকার শিল্পকর্ম আদপে সে সময়ের সামাজিক রীতি ও বিশ্বাসকে তুলে ধরেছে।

যেখানে পাথরের শিল্পকর্মের সঙ্গে পাওয়া গেছে রঙিন দেওয়ালচিত্র। রঙিন দেওয়ালচিত্রে শক্তি ও জীবনাবসানের কথা উঠে এসেছে। এটাও সেই সময়ের জীবনধারাকেই তুলে ধরে।

এটি জ্যাপোটেকদের সমাধিক্ষেত্র। সবচেয়ে বেশি করে যেটা এই আবিষ্কারে নজর কেড়েছে তা হল সমাধির সামনে পাথরের ওপর একটি পেঁচার মুখ। যা পাথরের অনুপম এক শিল্পকর্ম। সেই পেঁচার চঞ্চু ধরে আছে একটি মানুষের মুখ। এটা নজর কেড়ে নিয়েছে পুরাতাত্ত্বিকদের।

জ্যাপোটেকরা পেঁচাকে রাত ও জীবনাবসানের প্রতীক বলে মনে করতেন। সেটাই যে এই শিল্পে উঠে এসেছে সেটা পুরাতাত্ত্বিকদের কাছে পরিস্কার। চঞ্চুতে ধরে থাকা মানুষের মুখ আদপে বোঝাচ্ছে ভিতরে শুয়ে আছেন এক প্রাণহীন মানুষ। এটা প্রতীকী।

দক্ষিণ মেক্সিকোর সান পাবলো হুইৎজো এলাকায় এই সমাধির দেখা পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এই এলাকায় ১ হাজার ৪০০ বছর আগে জ্যাপোটেক জনজাতির বাস ছিল। তাঁদেরই এই সমাধিক্ষেত্র। ফলে তাঁদের সামাজিক রীতি, শিল্প, বিশ্বাস সবই ফুটে উঠেছে এখানে।

সমাধির দ্বারে ২টি মানুষের চেহারা এই সমাধির অভিভাবক হিসাবে রাখা হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। খবরটি অন্যতম সংবাদমাধ্যম সিএনএন-এ প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026