World

টয়লেটের কারণে মহিলা যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিলেন বিমানকর্মীরা

বিমান ওড়ার আগেই এক মহিলা যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিলেন বিমানকর্মীরা। কারণ হিসাবে যা সামনে এল তা অনেকেই মেনে নিতে পারছেন না।

বিমান তখনও যাত্রা শুরু করেনি। যাত্রীরা বিমানে উঠে বসেছিলেন। অপেক্ষায় ছিলেন বিমান উড়ে যাওয়ার। কিন্তু তার আগেই বিমান থেকে এক মহিলা যাত্রীকে নামিয়ে দিলেন বিমানকর্মীরা। মহিলার দাবি, তাঁকে এত দ্রুত নামতে বাধ্য করা হয় যে তিনি তাঁর সঙ্গের টাকার ব্যাগটাও নিতে পারেননি।

ক্ষুব্ধ ওই মহিলা এক্স হ্যান্ডলে একাধিক পোস্টে যে দাবি করেছে তা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। তাঁর দাবি, বিমানে ওঠার আগে থেকেই তাঁর পেটটা খারাপ হয়েছিল। বার বার পায়খানা পাচ্ছিল।

এজন্য বিমানে ওঠার পর একাধিকবার তাঁকে বিমানের টয়লেটে ছুটতে হয়। পেট খারাপ হলে যেকোনও মানুষের ক্ষেত্রেই এমনটা হয়। এটাই মেনে নিতে পারেননি বিমানকর্মীরা।

জোয়ানা চিউ নামে ওই মহিলার দাবি, মেক্সিকোর বিমানবন্দরে ওয়েস্ট জেট বিমান সংস্থার বিমানে চড়ার পরও তাঁকে নামিয়ে দেওয়া হয়।

কানাডার ওই বিমান সংস্থার বিরুদ্ধে ওই মহিলার আরও অভিযোগ যে বিমানবন্দরে নামিয়ে দেওয়ার পর ওই বিমান সংস্থার একাধিক আধিকারিকের কাছে গেলেও তিনি কোনও সাহায্য পাননি।

এমনকি তাঁকে হোটেলে ফেরার ট্যাক্সি ভাড়াটাও দেয়নি ওই সংস্থা। ক্ষোভের সুরেই তিনি লেখেন, একজন মানুষের বিমানে চড়ার আগে শরীর খারাপ হতেই পারে। তবে তা তিনি বিমানে চড়ে প্রকাশ করলে চলবে না। বিমান সংস্থা অবশ্য পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026