World

এভাবে চোখের সামনে বরবাদ হয়ে গেল পিকনিক, সহ্য করতে পারল না কিশোর

পিকনিক নামে এক আনন্দদায়ক দিন সকলেই চান। এক কিশোর জীবনে তো তার আনন্দই আলাদা। সেই পিকনিক চোখের সামনে বরবাদ হয়ে গেল।

দৈনন্দিন জীবনের সেই সাদামাটা কর্মময় দিনের বাইরে শরীর মনকে নতুন করে তরতাজা করে নিতে পিকনিকের জুড়ি নেই। প্রকৃতির কোলে একটা দিন পরিজন বন্ধুদের সঙ্গে কাটানো, পছন্দের খাওয়াদাওয়া, গল্পগুজব, খেলাধুলা। পিকনিকের দিনটি নিয়ে রীতিমত আগে থেকে চলে পরিকল্পনাও।

সেই পিকনিকে গিয়ে চোখের সামনে সব বরবাদ হতে দেখাটা সত্যিই কষ্টের। এক্ষেত্রে এক কিশোর তো তা সহ্যও করতে পারল না। মায়ের বুকে মুখ গুঁজে শুধু সহ্য করাই নয়, ভয়টাও কাটাল সে।

পিকনিকের জন্য নানা পছন্দের খাবার আনা হয়েছিল। সাজানো হয়েছিল কাঠের টেবিলে। প্রকৃতির কোলে শুরু হয়েছিল খাওয়াদাওয়া। আর ঠিক তখনই সব আনন্দকে নিমেষে মুছে দিতে সেখানে হাজির হল এক ভাল্লুক।

লাফিয়ে ভাল্লুকটি উঠে পড়ে খাবারের টেবিলের ওপর। তারপর এগিয়ে আসে খাবারের দিকে। সামনেই বসে মা ও তাঁর কিশোর সন্তান। ভাল্লুককে এগিয়ে আসতে দেখে কিশোরটি মায়ের বুকে মুখ গুঁজে দেয়। তাঁরা তখন ভাল্লুকটির থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে।

ভাল্লুক যদি তাঁদের আক্রমণ করে তাহলে প্রাণটা রক্ষা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ওই মহিলা তাই ছেলের মুখটা হাত দিয়ে ঢেকে কাঠের মত দমবন্ধ করে বসে রইলেন। কোনও নড়াচড়া নয়।

এদিকে তাঁদের সামনেই তাঁদের সাধ করে আনা সব খাবার চেটেপুটে খেয়ে ফেলল ভাল্লুকটি। তারপর এদিক ওদিক দেখে টুক করে টেবিল থেকে নেমে চলে গেল নির্বিকার ভাবে।

ঘটনাটি ঘটেছে মেক্সিকোর চিপিনকোই পার্কে। সেখানেই পিকনিক করতে এসে ভাল্লুকে সব খাবার খেয়ে গেল। যে ভিডিও ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026