World

মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্প, মাত্রা ৮.১, মৃত ৩২

ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। ভূমিকম্পের উৎসস্থল ছিল মেক্সিকো উপকূল থেকে সমুদ্রের ৮৭ কিলোমিটার দূরে। প্রশান্ত মহাসাগরের তলদেশে উৎসস্থল হলেও তার কম্পন নাড়িয়ে দিয়েছে মেক্সিকোর অনেক জায়গা। স্থানীয় সময় রাত ৯টা নাগাদ থরথর করে কেঁপে ওঠে মেক্সিকোর বড় অংশ। কম্পন স্থায়ী হয় প্রায় দেড় মিনিট। আতঙ্কে বাড়ি ছেড়ে হুড়মুড়িয়ে রাস্তায় বেরিয়ে আসেন অনেকে। বেশ কিছু বাড়ির ক্ষতি হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৩২ জনের। আহত কয়েক হাজার। রাত পর্যন্ত আতঙ্কে রাস্তাতেই কাটান বহু মানুষ। দিনের আলো ফুটতেই শুরু হয় উদ্ধার কাজ। সামনে আসতে থাকে একের পর এক মৃত্যুর খবর।

এদিকে ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি হয়েছিল। সুনামি হয়ও। তবে তা ধ্বংসাত্মক চেহারা নেয়নি। ঢেউয়ের উচ্চতা ছিল আড়াই ফুটের মত। ১৯৮৫ সালে মেক্সিকো ভূমিকম্পে প্রচণ্ডরূপে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার কম্পনের মাত্রা সেবারের চেয়ে বেশি। ক্ষয়ক্ষতিও ভয়ানক আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026