ফাইল : মেক্সিকোর পুলিশবাহিনী, ছবি - আইএএনএস
করোনা ভাইরাসের ছোবলে এখন গোটা দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে। অনেক দেশে লকডাউন। কাজকর্ম শিকেয়। অর্থনীতি কতটা ক্ষতির মুখে তাই এখনও পরিস্কার নয়। ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেনের পাশাপাশি শোচনীয় পরিস্থিতি আমেরিকায়।
সেই আমেরিকার গা ঘেঁষে অবস্থিত মেক্সিকো। সেখানেও করোনা থাবা বসিয়েছে। ৭৯ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। তারপরও সেখানে ড্রাগ মাফিয়া গ্যাংগুলির দৌরাত্ম্য থেমে নেই। তারা তাদের মতই সংঘর্ষ চালিয়ে যাচ্ছে।
মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে এক রক্তক্ষয়ী গ্যাংওয়ারে জড়িয়ে পড়ল ২টি ড্রাগ পাচারকারী মাফিয়া গ্যাং। চলল অসংখ্য গুলি। রাজপথ রণক্ষেত্রের চেহারা নেয়। মানুষজন প্রাণ বাঁচিয়ে ঘরে আশ্রয় নেন। রাস্তায় তখন ২ পক্ষে চলছে যুদ্ধ।
এই লড়াই থামাতে পুলিশ ও সেনাকে আসরে নামতে হয়। অবশেষে তাদের হস্তক্ষেপে থামে এই প্রবল সংঘর্ষ। সংঘর্ষ থামলেও মৃত্যু হয়েছে ২ পক্ষের ১৯ জনের। ১৮ জন রাস্তার ওপরই মারা যায়।
একজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়াও ২ পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে এই সংঘর্ষে।
সন্ধে থেকে রাত পর্যন্ত চলা এই সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই লড়াইয়ে যুক্তদের খোঁজে তল্লাশিও চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…